,

বড় পর্দায় ফিরছেন বাংলাদেশের শিমলা

news-image

বিনোদন ডেস্ক: বেশ কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে জাতীয় পুরস্কার-প্রাপ্ত নায়িকা শিমলা। ছোটপর্দায় দু’একটি কাজে গত তিন/চার বছর তাকে দেখা যায় বড় পর্দায়। তবে শিমলাভক্তদের জন্য সুখবর, আবারও বড় পর্দায় ফিরছেন তিনি। এবং তার এই ফেরাটা হচ্ছে বলিউডের ছবি দিয়ে। কিংস এন্টারটেইনমেন্ট প্রযোজিত ও অর্পণ রায় চৌধুরী পরিচালিত হিন্দি ছবি ‘সফর’-এ মুখ্য চরিত্রে অভিনয় করছেন তিনি। সম্প্রতি শেষ হয়েছে ছবির মুম্বাই অংশের শুটিং। এই চলচ্চিত্র এবং নিজের ব্যক্তিগত বিষয় নিয়ে কলকাতার গণমাধ্যম এবালাকে দীর্ঘ একটা সাক্ষাৎকার দিয়েছেন শিমলা।

সেখানে বাংলাদেশি অভিনেত্রীর কাছে ওপর বাংলা ছবির সেরা অভিনেতা উত্তম কুমার এবং অভিনেত্রী সুচিত্রা সেন বলে জানান। আর বলিউডে অভিনেতাদের মধ্যে তিন খান শাহরুখ, আমির, সালমান। এর পাশাপাশি হালের সেনসেশনদের মধ্যে রণবীর সিংহ, রণবীর কাপুর বা বরুণ ধাওয়ান তার পছন্দ।

আপনার প্রথম ছবি ‘ম্যাডাম ফুলি’-র জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। খুব কম অভিনেত্রীরই তেমন অভিজ্ঞতা হয়। এরপর ওপার বাংলার ছবিতে কাজ করার ইচ্ছে হয়নি? জবাবে শিমলা বলেন, কাজ করার ইচ্ছে তো ডেফিনিটলি আছে, কিন্তু ঠিক সুযোগ হয়নি।

এক প্রশ্নের জবাবে শিমলা বলেন, বাংলাদেশ থেকে কোনো অভিনেত্রী লিড রোলে হিন্দি ছবিতে কাজ করছে এটা বাংলাদেশের জন্য খুব বড় একটা অ্যাচিভমেন্ট। আমি খুব খুশি যে আমার ভাগ্য এতটা ভাল। প্রথম ছবিতেই ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, আবার বলিউডের মতো একটা জায়গা যেখানে প্রচণ্ড কম্পিটিশন চলে সেখানে আমি এরকম একটা সুযোগ পেয়েছি। অনেক বড় বড় অভিনেতা-অভিনেত্রীরা আছেন আমাদের দেশে। তারাও নিশ্চয়ই কাজ করবেন। এটাই আনন্দ হচ্ছে যে, আমার নামটা সেই তালিকায় প্রথম দিকে থাকবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর