,

রণবীর কাপুর আহত!

news-image

বিনোদন ডেস্ক : বলিউড তারকা রণবীর কাপুর আহত হয়েছেন। গত শনিবার মুম্বাইয়ে চ্যারিটি ফুটবল ম্যাচ খেলতে গিয়ে তিনি ডান পায়ের গোড়ালিতে আঘাত পান। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে ভর্তি করা হয়। পরীক্ষার পর রণবীর কাপুরের পায়ে ব্যান্ডেজ দেওয়া হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা দিয়ে তাঁকে বাসায় যাওয়ার অনুমতি দেওয়া হয়। এ সময় তাঁকে কয়েক দিন বাসায় পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দেন চিকিৎসক।

ছবিতে দেখা গেছে, হাসপাতালে শুয়ে আছেন। এ সময় তাঁর হাতে ছিল ‘ই সিগারেট’। বাস্তব জীবনে রণবীর কাপুর কখনো কোনো মাদক নেননি। তবে তাঁর ধূমপানের মারাত্মক নেশা। সম্প্রতি এক ম্যাগাজিনকে দেওয়া সাক্ষাৎকারে রণবীর জানান, তিনি ধূমপানে এতটাই আসক্ত যে তাঁর ক্ষেত্রে বৈদ্যুতিক কৃত্রিম সিগারেটও কাজ করেনি। বললেন, ‘ধূমপান ছেড়ে মাত্র চার মাস থাকতে পেরেছিলাম। এরপর গত মাসে আবার রোলিং সিগারেট খাওয়া শুরু করি। দিনে একটা বা দুটো, তার বেশি নয়। আমার যখন ১৫ বছর বয়স, তখন থেকে সিগারেট খাওয়া শুরু করি। কিন্তু এখন ভয় হচ্ছে। কারণ আমি জানি, এটা খুব বাজে নেশা।’

জানা গেছে, সেই চ্যারিটি ফুটবল ম্যাচে অভিষেক বচ্চন ও রণবীর কাপুরের দুই দলের মধ্যে খেলা হয়। এই ম্যাচে ট্রফি জিতেছে অভিষেক বচ্চনের ফুটবল দল।

এদিকে রণবীরের একটি ছবির শুটিং চলছে গোয়ায়। যেখানে চিকিৎসকেরা তাঁকে কয়েক দিন বাসায় পূর্ণ বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন, সেখানে পরদিন রোববার তিনি গোয়ায় যান। অংশ নেন শুটিংয়ে। পায়ের ব্যথার কাছে তাঁর পেশাদারিকে হার মানতে দেননি তিনি।

২৯ জুন মুক্তি পাচ্ছে রণবীর কাপুর অভিনীত ছবি ‘সঞ্জু’। এই ছবিতে সঞ্জয় দত্তের ভূমিকায় অভিনয় করেছেন রণবীর কাপুর।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর