,

ধনী দেশগুলো জীবাশ্ম জ্বালানিতে বছরে ১শ বিলিয়ন ডলার খরচ করে

news-image

জলবায়ু চুক্তিতে স্বাক্ষর করার পরও ধনী রাষ্ট্রগুলো তাদের নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে জীবাশ্ম জ্বালানিতে প্রায় ১০হাজার কোটি মার্কিন ডলার ব্যয় করে থাকে। ২০২৫সালের মধ্যে এর ওপর থেকে ভর্তুকি বন্ধ করতে অঙ্গিকার করলেও এখনো তারা জ্বালানি তেল, গ্যাস ও কয়লায় এত বিপুল পরিমাণ অর্থ খরচ করছে বলে সোমবার একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। আগামী ৮জুন ধনী দেশগুলোর সংগঠন গ্রুপ অব সেভেন (জি-৭) এর ৪৪তম সম্মেলনটি কানাডার লা মালবেইতে অনুষ্ঠিত হবে।

ব্রিটেন ভিত্তিক ‘ওভারসিস ডেভলপমেন্ট ইন্সটিটিউট (ওডিআই) এর প্রকাশিত প্রতিবেদনটিতে, দেখানো হয়েছে ধনী দেশগুলো তাদের অভ্যন্তরে ও বাহিরে ২০১৫ ও ২০১৬ তে প্রতিবছর প্রায় ১শ বিলিয়ন মার্কিন ডলার খরচ করেছে। জি-৭ এর দেশগুলোর মধ্যে ফ্রান্সই জীবাশ্ম জ্বালানিতে সবচেয়ে বেশি খরচ করে বলেও তাদের গবেষণায় উঠে এসেছে।

উল্লেখ্য, ব্রিটেন, যুক্তরাষ্ট্র, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান ও জার্মানি তাদের সংগঠন জি-৭ এর ২০১৬ সালের বৈঠকে জীবাশ্ম জ্বালানিতে ভর্তুকি বন্ধ করার একটি অঙ্গিকার করেছিল। তাদের অঙ্গিকার অনুযায়ী ২০২৫সালের মধ্যে তাদের লক্ষ্যে পৌঁছানোর কথা থাকলেও নিজেদের অবস্থানে তারা এখনো এর ওপর থেকে নির্ভরতা কমাতে পারেনি বলে প্রতিবেদনটিতে দাবি করা হয়েছে। ইয়ন নিউজ

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর