,

‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে বাংলাদেশ একধাপ এগিয়ে গেলো’

news-image

বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন পূরণে বাংলাদেশ একধাপ এগিয়ে গেলো। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯তম জন্মদিনে আমরা বড় সুখবর পেলাম, আমরা আর পিছিয়ে নেই। জাতিসংঘের দেওয়া স্বীকৃতি অনুযায়ী আজ থেকে বাংলাদেশ উন্নয়নশীল দেশের কাতারে উপনীত হলো বলে মন্তব্য করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

শনিবার (১৭ মার্চ) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর ৯৯তম জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ৬টি বছর আমরা বিদেশে শরনার্থী হিসেবে কাটিয়েছি। একটা দুঃসহ যাতনা এবং স্বজন হারানো বেদনার মধ্য দিয়ে আমাদের দিন কাটে। তারপরও আমরা সব ব্যথা বেদনাকে বুকে ধারণ করেও একটি আদর্শ, একটি চিন্তা, একটি লক্ষ্য যার জন্য আমার বাবা জীবন দিয়েছে দুঃখী মানুষের মুখে হাসি ফোটাবে, বাংলাদেশের মানুষ সুন্দর জীবন পাবে এবং বাংলাদেশের মানুষ খুদামুক্ত, দারিদ্রমুক্ত জীবন পাবে। সেই লক্ষ্যটা বাস্তবায়ন করার জন্যই দিনরাত কাজ করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি যে বাংলাদেশের একটি শিশুও পথ শিশু থাকবে না। প্রত্যেকে লেখাপড়া করবে এবং বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার উপযুক্ত হবে। এদেশের প্রতিটি মানুষ বিশ্ব সভায় মাথা উঁচু করে চলবে।

তিনি বলেন, এই দেশের মানুষের জন্য নিরন্তর কাজ করতে গিয়ে একটানা ২ বছরও আমার বাবা কারাগারের বাইরে থাকতে পারেননি। এতেই বোঝা যায় তিনি কী গভীরভাবে বাংলার মানুষকে ভালোবাসতেন। এমনকি পরিবারের চেয়ে দেশের মানুষকে তিনি বেশি ভালোবসতেন। বঙ্গবন্ধুর লেখা কারাগারের রোজনামচা ও অসমাপ্ত আত্মজীবনী পড়লে বঙ্গবন্ধুর দেশপ্রেম এবং দেশের মানুষের প্রতি ভালোবাসার বিষয়টি বোঝা যায়। বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছর সময় পেয়েছিলেন। এরমধ্যেই তিনি দেশের উন্নয়নে সর্বোচ্চ চেষ্টা করেছিলেন। আরেকটু সময় পেলে এই বাংলাদেশকে আরও আগেই উন্নত ও সমৃদ্ধশালী করতে পারতেন। কিন্তু ’৭৫ এর ১৫ আগস্ট তাকে নির্মমভাবে হত্যা করা হয়।

তিনি বলেন, বাবার বঙ্গবন্ধুর স্বপ্ন পূরণ রাজনীতিতে এসেছি। সব সময় দেশের উন্নয়নে কাজ করে যাচ্ছি। আর শিশুরা জাতির ভবিষ্যত। তারা নিয়মিত লেখাপড়া করছে কিনা, খেয়াল রাখতে হবে। সন্তান কোথায় যায়, কার সঙ্গে লেখাপড়া করে সে বিষয়ে লক্ষ্য রাখতে হবে বাবা মায়েদের।

সূত্র: ডিবিসি টিভি

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর