,

ভাপা ডিমের কোরমা

news-image

বাসায় কোনো অতিথি এলে মাছ-মাংস ছাড়া কী আইটেম রান্না করবেন, তা আমরা অনেক সময় ভেবে পাই না। ডিম সেদ্ধ রান্না করলে এক বা দুজন ছাড়া কেউ খেতেই চায় না। তাই মাছ-মাংসের বাইরে এই রেসিপি অবশ্যই অতিথির মন জয় করে নেবে। চলুন, দেখি কীভাবে বানাবেন ভাপা ডিমের কোরমা।

উপকরণ

১. ডিম চারটি

২. আদা-রসুন বাটা এক টেবিল চামচ

৩. পেঁয়াজ বাটা তিন টেবিল চামচ

৪. জিরা গুঁড়া আধা চা চামচ

৫. মরিচ গুঁড়া এক চা চামচ

৬. কাঁচামরিচ চারটা

৭. নারকেলের দুধ এক কাপ

৮. তেজপাতা একটি

৯. দারুচিনি একটি

১০. এলাচ একটি

১১. তেল তিন টেবিল চামচ

১২. চিনি আধা চা চামচ

১৩. লবণ স্বাদমতো

প্রস্তুত প্রণালি

ডিম, লবণ ও অল্প মরিচ গুঁড়া দিয়ে ভালো করে ফেটিয়ে নিন। একটি হিট প্রুফ বাটিতে তেল ব্রাশ করে মিশ্রণটি ঢেলে দিন। চুলায় একটি পাত্র বসিয়ে তাতে পানি দিন। এবার ওই পানির পাত্রের মধ্যে ডিমের বাটি বসিয়ে ১০-১২ মিনিট ডিম সেদ্ধ করে নিন। সেদ্ধ ডিম বরফি আকারে কেটে নিন। এখন প্যানে তেল গরম করে দারুচিনি, এলাচ, তেজপাতা, কাঁচামরিচ ফোড়ন দিয়ে পেঁয়াজ ও আদা রসুন বাটা দিয়ে কষাতে থাকুন। এখন মরিচ গুঁড়া, জিরা গুঁড়া ও লবণ দিয়ে নাড়াচাড়া করে নারকেলের দুধ দিয়ে আরেকটু কষিয়ে নিন। কষানো হলে সামান্য পানি দিন। পানি ফুটতে শুরু করলে এতে ডিমের টুকরা ও চিনি দিয়ে ১০ মিনিট রান্না করুন। ১০ মিনিট পর নামিয়ে পরিবেশন করুন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর