,

মালয়েশিয়ায় অবৈধ হোটেল ব্যবসায় ২৮ বাংলাদেশি আটক

news-image

আন্তর্জাতিক ডেস্ক : মালয়েশিয়ায় রাজধানী কুয়ালালামপুরে অবৈধভাবে আবাসিক হোটেল ব্যবসার দায়ে ২৮ বাংলাদেশিকে আটক করেছে স্থানীয় অভিবাসন দফতরের একটি দল।

গত বৃহস্পতিবার (৮ মার্চ) গভীর রাতে কুয়ালালামপুরের প্রাণকেন্দ্রে একটি অভিজাত এলাকায় অভিযান চালিয়ে এ ২৮ জনকে আটক করা হয়।

শুক্রবার (৯ মার্চ) এক বিবৃতিতে অভিবাসন দফতরের মহাপরিচালক মুস্তাফার আলী এক বিবৃতিতে জানান, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে দেখা যায় সাতটি প্রতিষ্ঠান কোনো ধরনের অনুমোদন ছাড়া আবাসিক হোটেল ব্যবসা চালিয়ে আসছিলেন। অভিযানের আগে ওই হোটেলগুলোকে কয়েক ঘণ্টা ধরে পর্যবেক্ষণ করা হয়।

তিনি জানান, যাদের আটক করা হয়েছে, তাদের কারও কাছেই মালয়েশিয়ায় আসার যথাযথ কোনো কাগজপত্র ছিল না।

অভিযানকালে নগদ ২৯ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত (৬ লাখ ১৭ হাজার টাকা) এবং অবৈধ হোটেল ব্যবসার বেশ কিছু নথিপত্র জব্দ করা হয়েছে বলে জানিয়েছেন অভিবাসন দফতরের কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর