,

বিশ্বকাপ বাছাইপর্ব দেখল গেইল তাণ্ডব কাকে বলে!

news-image

স্পোর্টস ডেস্ক : দুইবারের বিশ্বকাপজয়ী একসময়ের ভয়ংকর দল ওয়েস্ট ইন্ডিজকে এবার বিশ্বকাপের টিকিট পেতে বাছাইপর্ব খেলতে হচ্ছে। এটা নিঃসন্দেহে সাবেক সুপারস্টারদের জন্য পীড়াদায়ক। যাদের ওপর দলকে বিশ্বকাপে পৌঁছে দেওয়ার দায়িত্ব, তাদের একজন হলেন ক্যারিবীয় দানব খ্যাত ক্রিস গেইল। বাছাইপর্বের ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাত দেখল গেইলের তাণ্ডব কী জিনিস!

বিশ্বকাপ বাছাইপর্বের প্রস্তুতি ম্যাচে এই আরব আমিরাতের বিপক্ষেই মাত্র ১১৫ রানে গুটিয়ে গিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। মূল লড়াইয়ে যেন কড়ায় গন্ডায় শোধ নিলো ক্যারিবীয়রা। জিম্বাবুয়ের হারারেতে অনুষ্ঠিত ম্যাচে আজ ৯১ বলে ১২৩ রানের এক দানবীয় ইনিংস খেললেন গেইল। এছাড়া সিমরন হেটমেয়ার খেললেন ১২৭ রানের বিধ্বংসী ইনিংস। আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ক্যারিবীয়দের সংগ্রহ দাঁড়াল ৪ উইকেটে ৩৫৭ রান।

ঝড় তোলার সময় গেইলের চারের চেয়ে ছক্কা মারায় মনযোগ বেশি থাকে। আজও তার ব্যতিক্রম হলো না। ১২৩ রানের টর্নোডো ইনিংসে ১১টি ছক্কার বিপরীতে হাঁকালেন মাত্র ৭টি বাউন্ডারি। আরেক সেঞ্চুরিয়ান হেটমেয়ারও ৯৩ বলে ১২৭ রানের ইনিংসে হাঁকিয়েছেন ১৪টি চার এবং ৪টি ছক্কা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর