,

সৌদি শীর্ষ পদে ৩ নারী

news-image

গত সোমবার রাতে সৌদি আরবে রীতিমত রাজকীয় ফরমান জারি করে ৩ নারীকে শীর্ষ পদে নিয়োগ দেওয়া হয়েছে। সৌদি বাদশাহ সালমান এ নিয়োগ দিয়েছেন। তাদের প্রথম জন হলেন, ড. তামাদর বিনতে ইউসিফ আল-রাম্মাহ যিনি শ্রম ও সমাজ উন্নয়ন মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ব্রিটেনের ম্যানচেষ্টার স্কুল অব মেডিসিন থেকে রেডিওলজি এন্ড মেডিকেল ইঞ্জিনিয়ারিং’এ পিএইচডি করেছেন।

দ্বিতীয় জন হচ্ছেন, অধ্যাপক কাওথার বিনতে মুসা আল-আরবাশ। কিং আব্দুলআজিজ সেন্টার ফর ন্যাশনাল ডায়লগের বোর্ড অব ট্রাস্টির সদস্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক কাওথার। কিং ফয়সাল ইউনিভার্সিটি থেকে বিজনেস এ্যাডমিনেস্ট্রেশন বিষয়ে ব্যচেলর অব আর্টস ডিগ্রি নেন তিনি। অধ্যাপক কাওথার সৌদি আরবের শুরা কাউন্সিলের একজন সদস্য।

তৃতীয় জন হচ্ছেন, ড. ঘাদা বিনতে ঘুনাইম আল-ঘুনাইম। তাকেও কিং আব্দুলআজিজ সেন্টার ফর ন্যাশনাল ডায়লগের বোর্ড অব ট্রাস্টির সদস্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। ড. ঘাদা যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ-ইস্ট নোভা থেকে ‘কনফ্লিক্ট এ্যানালাইসিসে’ পিএইচডি করেছেন। আল-আরাবিয়া

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর