,

জঙ্গিবাদে বিশ্বাসী হয়ে হামলা করে ফয়জুর : র‌্যাব

news-image

জঙ্গিবাদে বিশ্বাসী হয়েই লেখক-শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর  ফয়জুর রহমান হামলা চালিয়েছে বলে জানিয়েছে র‌্যাব।

র‍্যাব-৯–এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল (সিও) আলী হায়দার আজাদ রোববার দুপুরে এক সংবাদ সম্মেলনে একথা জানান।

তিনি বলেন, ফয়জুর প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে- জঙ্গিবাদে বিশ্বাসী হয়েই সে হামলা চালিয়েছে। শারীরিকবাবে অসুস্থ হয়ে চিকিৎসাধীন থাকায় তাকে খুব বেশি জিজ্ঞাসাবাদ করা সম্ভব হয়নি।

র‌্যাব কর্মকর্তা হায়দার বলেন, ফয়জুরকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে। পুলিশই মামলার তদন্ত করবে।

তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত র‌্যাব জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করেছে।

শনিবার বিকেলে শাবি ক্যাম্পাসে হামলার শিকার হন অধ্যপক জাফর ইকবাল। আহতাবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থল থেকেই আটক করা হয় হামলাকারী ফয়জুরকে।

পরে রাতে অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবালকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়। তার চিকিৎসকরা জানিয়েছেন তিনি এখন শঙ্কমুক্ত।

সিলেট মহানগর পুলিশ কমিশনার গাোম কিবরিয়া সমকালকে বলেন, আসামি শারীরিকভাবে আহত হওয়ায় তাকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতলে চিকিছৎাসা দেওয়া হচ্ছে। পরে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর