,

বক্তৃতা দিতে কলকাতায় কোর্টনি ওয়ালশ

news-image

স্পোর্টস ডেস্ক : গত সোমবার কোর্টনি ওয়ালশকে অন্তর্বর্তীকালীন কোচ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কোচ হওয়ার পর মঙ্গলবার সন্ধ্যায় তিনি গেছেন কলকাতায়। সেখানে তিনি দ্য টেলিগ্রাফ ও দ্য বেঙ্গল ক্লাব এর যৌথ আয়োজনে পতৌদি স্মারক বক্তৃতায় বক্তব্য দিবেন তিনি। আগামীকাল অথবা পরশু বাংলাদেশে ফিরবেন ওয়ালশ।

প্রথম ওয়েস্ট ইন্ডিয়ান হিসাবে পতৌদি স্মারক বক্তৃতায় বক্তব্য দিতে চলেছেন কোর্টনি ওয়ালশ। এর আগে সৌরভ গাঙ্গুলী, কপিল দেব, ইমরান খান, গ্রেগ চ্যাপেলদের মতো গ্রেট ক্রিকেটাররা এই বক্তৃতায় অংশ নিয়েছেন। ২০১২ সাল থেকে ভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক মনসুর আলী খান পতৌদির স্মরণে এই বক্তৃতা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়ে আসছে।

কোর্টনি ওয়ালশ ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩২টি টেস্ট ও ২০৫টি ওয়ানডে ম্যাচ খেলেছেন। এই কিংবদন্তি পেসার টেস্টে ৫১৯টি ও ওয়ানডেতে ২২৭টি উইকেট শিকার করেছেন। টেস্ট ক্রিকেটে কোর্টনি ওয়ালশ প্রথম বোলার হিসাবে ৫০০ উইকেট শিকার করেছিলেন।

আগামী ৬ মার্চ কলম্বোতে শুরু হবে বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ভারতের মধ্যকার ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে। এই সিরিজে বাংলাদেশ দলের প্রধান কোচ হিসাবে দায়িত্ব পালন করবেন কোর্টনি ওয়ালশ। সিরিজটি শেষ হবে ১৮ মার্চ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর