,

দিনাজপুরে পাটকলে অগ্নিকাণ্ড, ১১ শ্রমিক দগ্ধ

news-image

রুপালী জুট মিলে মঙ্গলবার বিকাল ৪টার দিকে এ অগ্নিকাণ্ড হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।  দগ্ধদের মধ্যে যামিনী বালাকে (৪২) দিনাজপুরে এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এছাড়া লিপু (১৮), খালেদা ((৩৫), আমেনা (৪৩), আপন (২০), মাজেদা (৩৫), রহিমা ((২৮), আজিরন ((২৯), মোতাহার (৩৮), মোস্তফা (৪৫) ও আইয়ুব আলীকে (৪৩) বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

রুপালী জুট মিলের মালিক আব্দুল লতিফ বলেন, ঘটনার সময় মিলে প্রায় সাতশ শ্রমিক কাজ করছিলেন।পাট রোলিং সেকশনে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে ধারণা করছেন তিনি।

তবে দিনাজপুর ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী পরিচালক আকতার হামিদ খান আগুনের সূত্রপাতের তাৎক্ষণিক কোনো কারণ জানাতে পারেনি। মিল মালিক আব্দুল লতিফের দাবি, দুইশ কোটি টাকা ব্যয়ে মিলটি স্থাপন করা হয়েছে। এখানে প্রায় ২০ কোটি টাকার অর্ডারের মাল মজুদ ছিল। আগুনে সব মালামাল পুড়ে গেছে। মিলের বিভিন্ন মেশিন এবং যন্ত্রপাতিরও ক্ষতি হয়েছে।

বিরল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফজলুর রহমান  বলেন, যামিনী বালা ছাড়া অন্য অগ্নিদগ্ধদের অবস্থা আশংকামুক্ত। সকলে আগুনের আঁচে মুখে ও হাতে দগ্ধ হয়েছেন।

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর