,

ফের বাড়ছে গ্যাসের দাম!

news-image

আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে দেশে আবারও প্রাকৃতিক গ্যাসের দাম বাড়াতে যাচ্ছে সরকার। আগামী এপ্রিলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস আমাদানি শুরু থেকে বাড়তি দামে বিক্রি করার পরিকল্পনা করছে সরকার। এতে করে সরকারকে জ্বালানিখাতে ভর্তুকি দিতে হবে না।

সোমবার গ্যাসের দাম বাড়ার বিষয়ে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনে (বিইআরসি) জ্বালানি সচিব নাজিম উদ্দিন চৌধুরী ও বিইআরসি চেয়ারম্যান মনোয়ার ইসলামের মধ্যে একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক সূত্র জানা গেছে, আগামী ২৫ এপ্রিল এক্সিলারেট এনার্জির নির্মাণ করা মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল উৎপাদনে আসার কথা। কাজেই এপ্রিল থেকেই গ্যাসের দাম বাড়ার বিষয়ে আলোচনা হয়েছে। তবে গ্যাস বিদ্যুতের দাম বৃদ্ধি স্পর্শকাতর বিষয় হওয়ায় এখনই এ বিষয়ে বিস্তারিত কথা বলতে সম্মত হননি কেউ।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক কর্মকর্তা বলেন, ‘সরকার গ্যাস সংকট মোকাবিলায় এলএনজি আমদানির সিদ্ধান্ত নিয়েছে।দেশের গ্যাসের তুলনায় এলএনজির দাম বেশি। ফলে এলএনজি আমদানি শুরু হলে গ্যাসের দাম সমন্বয় করতেই হবে।’

এ বিষয়ে জানতে চাইলে জ্বালানি বিশেষজ্ঞ শামসুল আলম বলেন, ‘ ব্যবসায়ীদের স্বার্থে উচ্চমূল্যের এলএনজি আমদানি করার পরিকল্পনা করেছে সরকার। তবে এই বেশি দামের গ্যাস তো সাধারণ মানুষ পাবে না। এই গ্যাস মূলত শিল্প প্রতিষ্ঠানে ব্যবহার করা হবে।’ তিনি বলেন, ‘সাধারণ জনগণের ঘাড়ে গ্যাসের দামের বোঝা চাপিয়ে সরকার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে চাইছে। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।’

বিইআরসির সদস্য আব্দুল আজিজ খান বলেন, ‘গ্যাসের দাম বাড়ানো নিয়ে আলোচনা হয়েছে। তবে বিইআরসির একার পক্ষে তো দাম বাড়ানো সম্ভব নয়। বিতরণ কোম্পানিগুলো যদি দাম বাড়ানোর প্রস্তাব দেয়, তাহলে তা মূল্যায়ন করা হবে।’

সূত্র: বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

সিলেটে ট্যাংকলরি-অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের তিনজনসহ নিহত ৪

কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী : শামা ওবায়েদ

অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে ব্যর্থ কর্মকর্তাদেরও শাস্তি হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত

কসবায় নিখোঁজের ২দিন পর কলাবাগানের পাশ্ববর্তী ডোবায় মিললো বৃদ্ধের লাশ

প্রধানমন্ত্রীর লক্ষ্য মানবসম্পদ ও শিক্ষার উন্নয়ন: কসবায় মুশফিকুর রহমান এমপি

নবীনগরে প্রতিরোধমূলক ওরাল কলেরা টিকা কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন

কচু খেয়ে গলা চুলকালে তেঁতুল ছাড়াই মিলবে সমাধান

নায়করাজের শূন্যতা আজও সমান অনুভব করি: শাকিব খান

নতুন রাষ্ট্রপতিকে শুভকামনা জানিয়ে প্রধানমন্ত্রীর বার্তা

জাতীয় স্মৃতিসৌধে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা

আস্থার ঘাটতিতে অনিশ্চিত প্রধানমন্ত্রীর ভারত সফর