,

সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে- মোক্তাদির চৌধুরী এমপি

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর  : পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি র.আ.ম.উবায়দুল মোক্তাদির চৌধুরী এমপি বলেছেন আসন্ন জাতীয় সংসদ উপ-নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দলের জন্য কাজ করতে হবে। উপ-নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে তার পক্ষেই কাজ করতে হবে। দলের মধ্যে বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টিকারী কাউকে ছাড় দেয়া হবে না। আজ সোমবার সকালে নাসিরনগর উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক বিশেষ বর্ধিত সভা শেষে কর্মী সভায় এ কথা বলেন।

তিনি আরও আপনাদের সকলকে সরকার দেশ ও জনগনের স্বার্থ রক্ষায় সর্বদা সচেষ্ট থাকতে হবে। আ.লীগের বিভিন্ন সংগঠনের নতুন কমিটি গঠন করে তা শক্তিশালী ও মজবুত ভাবে আগামীদিনে কার্যকরী ভূমিকা রাখার পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ অনুযায়ী দলকে সুসংগঠিত করে সকল নেতা কর্মীকে আগামী নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।

স্থানীয় মুক্তিযোদ্ধা স্মৃতিসৌধ চত্বরে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অসিম পালের সভাপতিত্বে সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান এটিএম মনিরুজ্জামান সরকারের পরিচালনায় অনুষ্ঠিত এক কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রনালয় সম্পর্কীত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জেলা আওয়ামীলীগ সভাপতি র.আ.ম.উবায়দুল মোক্তাদির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান আল-মামুন সরকার,জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মুজিবুর রহমান বাবুল,সাংগঠনিক সম্পাদক শাহ আলম,জেলা আওয়ামীলীগ নেতা হাজ্বী মাহমুদুল হক ভুইয়া,জেলা যুবলীগের যুগ্ম- সাধারণ সম্পাদক মশিউর রহমান লিটন,জেলা সে¦চ্ছসেবক লীগের সভাপতি এডভোকেট লোকমান হোসেন,জেলা ছাত্রলীগ সভাপতি এডভোকেট মাসুম বিল্লাহসহ জেলা নেতৃবৃন্দ।

সভায় বক্তব্য রাখেন সাবেক সাংসদ এস.এম সাফি মাহমুদ,উপজেলা ভাইস চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি অঞ্জন কুমার দেব,যুক্তরাজ্য আওয়ামীলীগ সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ এহসান,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সহ-সভাপতি কে এম আলমগীর,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ যুগ্ম-সম্পাদক আইরিন পারভীন,কেন্দ্রীয় যুব মহিলালীগের শিক্ষা গবেষণা বিষয়ক সম্পাদক এমবি কানিজ,উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক সুজিত কুমার চক্রবর্তী,সাবেক সাংগঠনিক সম্পাদক আদেশ চন্দ্র দেব,পূর্বভাগ ইউনিয়ন যুবলীগ আহবায়ক আবুল কালাম আজাদ,উপজেলা ছাত্রলীগের আহবায়ক নাসিরউদ্দিন রানা প্রমূখ। সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামীলীগ ও অঙ্গসংগঠনের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।

 

এ জাতীয় আরও খবর

ড. ইউনূসকে হেনস্তা, শেখ হাসিনাকে দায়ী করলেন জামায়াত আমির

নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে জাবি শিক্ষার্থী সাময়িক বহিষ্কার

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ শিকার, ২৪ জেলের কারাদণ্ড

ডেঙ্গু রোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর

পীরগঞ্জে নির্মাণাধীন ভবনের ছাদ ধসে দুই শ্রমিক নিহত

সাগরে তেল-গ্যাস অনুসন্ধানে দরপত্রের সময় বাড়ল

ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৯৫৪

পুলিশি পাহারায় চুয়েট ছাড়লেন উপাচার্য, ক্যাম্পাসে না ফেরার শর্ত

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তার ঘটনায় সরকারের নিন্দা

৩৫ বছরের বেশি বয়সে আইনজীবী হওয়ার সুযোগ বন্ধের উদ্যোগ

বিএনপি নেতা সালাহউদ্দিন আহমেদের মৃত্যু

হামলার আশঙ্কায় নিরাপদ প্রাসাদে সরানো হচ্ছে সৌদি যুবরাজকে