,

ইয়েমেনের উপর থেকে অবরোধ তুলে নেওয়ার ঘোষণা সৌদির

news-image

ইয়েমেনের নৌবন্দর এবং বিমান বন্দর পুনরায় খুলে দেয়ার ঘোষণা দিয়েছে সৌদি আরব। জাতিসংঘে সৌদি আরবের স্থায়ী মিশন জানিয়েছে, ইয়েমেনের নৌ এবং বিমান বন্দরগুলো পুনরায় খুলে দেয়া হয়েছে। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এ সংবাদ প্রচার করেছে। খবর আল-আরাবিয়্যাহ

সোমবার সৌদি জোট এক বিবৃতিতে জানিয়েছে, ইয়েমেনের সরকারের সাথে ঐক্যমত হয়েছে যে, আগামী ২৪ ঘন্টার মধ্যে পর্যায়ক্রমে সব বন্দর খুলে দেয়া হবে। বন্দরগুলো ইয়েমেনের দক্ষিণ অংশে এডেন, মোখা এবং মোকাল্লা শহরে অবস্থিত।

ইয়েমেনের হুথি যোদ্ধারা চলতি মাসের শুরুতে ৪ নভেম্বরে রিয়াদের কাছে একটি আন্তর্জাতিক বিমান বন্দরে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করার পর ইয়েমেনের সঙ্গে সব ধরনের সীমান্ত বন্ধ করে দেয়ার ঘোষণা দেয় সৌদি আরব।

হুদাইদা সমুদ্রবন্দরসহ হুথি নিয়ন্ত্রিত বন্দরগুলো সম্পর্কে সৌদি মিশন বলেছে, এসব বন্দরের মাধ্যমে ইয়েমেনের ভেতরে অস্ত্রের চোরাচালান বন্ধে কার্যকর ব্যবস্থা নেয়ার লক্ষ্যে সেখানে একটি বিশেষজ্ঞ দল পাঠাতে জাতিসংঘের কাছে আহ্বান জানানো হয়েছে।

তাছাড়া রোববার হুথি যোদ্ধারা অবরোধের প্রতিক্রিয়ায় সৌদি নেতৃত্বাধীন জোটের যুদ্ধজাহাজ ও তেল ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর হুমকি দেয়। ইয়েমেনের বন্দরগুলো বিশেষ করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় হুদাইদা সমুদ্রবন্দরের ওপর আরব জোটের অবরোধের জবাবে এ হামলার হুমকি দেয়।

এ জাতীয় আরও খবর

বিতর্কের জেরে সরানো হলো মেহজাবীন-পরীমণির ভুয়া ভিডিও

দিল্লিতে বিক্ষোভ ঘিরে ২৫ হাজার পুলিশ মোতায়েনের প্রস্তুতি

দুর্গাপূজা বাঙালির অসাম্প্রদায়িক চেতনার প্রতীক: জি এম কাদের

সেরা তরুণদের জাতিসংঘে পাঠাতে সহযোগিতা করবে সরকার

ভারত থেকে দেশে পৌঁছাল উন্নত প্রযুক্তির ১৮ রেলকোচ

রাষ্ট্রদ্রোহ মামলায় রিমান্ড শেষে কারাগারে দুই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা

দুই মাস পর বড়পুকুরিয়া খনিতে আবারও কয়লা উত্তোলন শুরু

‘নুর হাসিনার পুত্র হলে, আসিফ-নাহিদরা নাতি’: আবু হানিফ

ফ্যামিলি ও কৃষক কার্ডে দারিদ্র্য হ্রাসের আশা বিশ্বব্যাংক-আইএমএফের

ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক বাংলাদেশি বংশোদ্ভূত আনিসা

নিয়োগ পরীক্ষায় অনিয়ম, পরীক্ষার্থীর এক মাসের কারাদণ্ড

শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে: আইজিপি