,

নেইমারের রিয়ালে যাওয়া অসম্ভব নয় : মোরাতা

news-image

স্পোর্টস ডেস্ক : এরই মধ্যে রিয়াল মাদ্রিদ অধিনায়ক সার্জিও রামোস জানিয়ে দিয়েছেন, নেইমারের জন্য রিয়ালের দরজা খোলা আছে। চেলসির ফরোয়ার্ড আলভারো মোরাতা মনে করেন, ব্রাজিলিয়ান তারকার রিয়ালে যাওয়া কঠিন হবে; কিন্তু অসম্ভব নয়।

গত আগস্টে রেকর্ড ২২২ মিলিয়ন ইউরোতে বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যোগ দেন নেইমার। ব্রাজিল অধিনায়ক পিএসজিতে শুরুটা দারুণ করেছেন, সব প্রতিযোগিতা মিলিয়ে ১২ ম্যাচে করেছেন ১১ গোল।

কিন্তু নেইমারকে নিয়ে ফরাসি ক্লাবটিতে অস্থিরতার কথা শোনা যাচ্ছে। সংবাদমাধ্যমের খবর, পিএসজি কোচ উনাই এমেরির অধীনে নিজের জীবন নিয়ে অসন্তুষ্ট নেইমার। আর এ কারণেই তার রিয়ালে যোগ দেওয়ার গুঞ্জন শোনা যাচ্ছে।

গত জুলাইয়ে রিয়াল মাদ্রিদ ছেড়ে চেলসিতে যোগ দেওয়া মোরাতা বলেছেন, নেইমারের বার্নাব্যুতে যাওয়া কঠিন হলেও অসম্ভব নয়। স্প্যানিশ একটি রেডিও স্টেশনকে মোরাতা বলেন’ ‘আমি মনে করি, তার অতীতের কারণে এটা (রিয়ালে যাওয়া) কঠিন। কিন্তু আমরা এরই মধ্যে দেখেছি, মাদ্রিদে অসম্ভব বলে কিছু নেই।’

তথ্যসূত্র : ফোর ফোর টু।

এ জাতীয় আরও খবর

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর