,

সৌদি নাগরিকদের লেবানন ত্যাগের নির্দেশ

news-image

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের নাগরিকদের লেবানন থেকে যত দ্রুত সম্ভব নিজ দেশে ফেরার নির্দেশ দেয়া হয়েছে। একইসঙ্গে কোনো নাগরিককে নতুন করে লেবাননে না যাওয়ার জন্যও সতর্ক করা হয়েছে।

সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এসপিএ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বৃহস্পতিবার এ সংবাদ প্রকাশ করেছে। খবর আল জাজিরার।

খবরে বলা হয়েছে, বর্তমান পরিস্থিতিতে সৌদি নাগরিকদের যত দ্রুত সম্ভব লেবানন ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে। এছাড়া কোনো সৌদি নাগরিককে লেবাননে প্রবেশ না করার জন্য পরামর্শ দেয়া হয়েছে।

শনিবার লেবাননের প্রধানমন্ত্রী সাদ আল হারিরি সৌদি সফররত অবস্থায় প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের ঘোষণা দেন। এরপর থেকে লেবানন কর্তৃপক্ষ বিষয়টির সমালোচনা করে আসছেন।

লেবানন অভিযোগ করছে, সাদ আল হারিরিকে সৌদি আরবে আটকে রাখা হয়েছে। যদিও সৌদি আরব বিষয়টি অস্বীকার করছে।

লেবানন কর্তৃপক্ষ বলছে, সাদকে সৌদি আরবে আটক রাখা লেবাননের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করারই শামিল। আমরা তাকে দেশে ফেরত পেতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে কাজ করব।

তবে সাদ হারিরিকে আটক রাখার বিষয়টি অস্বীকার করেছে সৌদি কর্তৃপক্ষ। কিন্তু সাদ হারিরির পক্ষ থেকে এ অভিযোগের বিষয়ে এখনও কোনো বক্তব্য প্রকাশ করা হয়নি। সে কারণে তাকে আটকে রাখার অভিযোগ উড়িয়ে দিতে পারছে না আন্তর্জাতিক সম্প্রদায়।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য