,

অবশেষে অনুমতি পেল বিএনপি

news-image

নিজস্ব প্রতিবেদক : জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আগামী রবিবার (১২ নভেম্বর) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে দুপুর ২টায় সমাবেশে করবে বিএনপি বলে জানিয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এ সময় সমাবেশে ডিএমপির অনুমতির বিষয়ে তিনি বলেন, ডিএমপি কমিশনার অনুমতির বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার (৯ নভেম্বর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

 

রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তা আপনাদের আগেই জানানো হয়েছে। সোহরাওয়ার্দী উদ্যানের সমাবেশ সফল করতে ব্যাপক প্রস্তুতি চলছে। এ লক্ষ্যে আজও বেশ কয়েক দফা বৈঠক করেছে বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতারা। আমরা সমাবেশকে সুশৃঙ্খল ও শান্তিপূর্ণভাবে করতে এসব প্রস্ততি চলছে।

বিএনপির পাশাপাশি যুবদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমিক দল মহিলা দল, মুক্তিযোদ্ধা দল ও ছাত্রদল, জাসাসসহ অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো অবিরাম কাজে করে যাচ্ছে।

এ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, ঢাকা দক্ষিণ সাধারণ সম্পাদক কাজী আবুল বাশার, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক – মীর সরাফত আলী সফু, সহ-দফতর সম্পাদক- মুহাম্মদ মুনির হোসেন, সহ-প্রচার সম্পাদক- আসাদুল করিম শাহিনসহ প্রমুখ।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী