সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সন্ধ্যায় পর্দা উঠছে আন্তর্জাতিক লোক উৎসব ‘ফোক ফেস্টে’র

news-image

তৃতীয়বারের মতো আজ (বৃহস্পতিবার/৯ নভেম্বর) থেকে শুরু হচ্ছে ৩ দিনব্যাপী আন্তর্জাতিক লোকসংগীত উৎসব ‘ ঢাকা ইন্টারন্যাশনাল ফোক ফেস্ট’। রাজধানীর আর্মি স্টেডিয়ামে প্রতিদিন সন্ধ্যা ৬টা থেকে শুরু হয়ে অনুষ্ঠান চলবে রাত দেড়টা পর্যন্ত। আসরের বিভিন্ন পর্যায়ে লোকসংগীত পরিবেশন করবেন দেশ ও বিদেশি বরেণ্য শিল্পিরা।

সান কমিউনিকেশনস লিমিটেডের আয়োজনে ১০টি দেশের প্রায় ১৪০ জন লোকসংগীত শিল্পী ও কলাকুশলীদের উৎসবে অংশ নিচ্ছেন।আয়োজনে বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, নেপাল, ইরান, ব্রাজিল, মালি, অস্ট্রেলিয়া, ফ্রান্স ও জাপানের শিল্পীরাও অংশ নিচ্ছেন।

লোকগান ছাড়াও উৎসবে লোকজ বাদ্যযন্ত্রের ধুন আর লোকজ নৃত্য পরিবেশনা থাকবে। আয়োজকরা জানান, বেশির ভাগ শিল্পী ও কলাকুশলী এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন।

উৎসব চলবে ১১ নভেম্বর পর্যন্ত। উৎসবের নিজস্ব ইউটিউব চ্যানেলে পুরো অনুষ্ঠানটি লাইভ দেখার সুযোগ থাকবে।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা