,

বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের মুখোমুখি ইয়েমেন

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বিগত কয়েক দশকে বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের মুখোমুখি ইয়েমেন। ত্রাণ সরবরাহ করা না হলে দেশটির লাখ লাখ মানুষ এখন না খেয়ে থাকবে বলে জানিয়েছে জাতিসংঘের এক কর্মকর্তা। বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এসব তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্ক লোকক সৌদি জোটকে অবেরাধ তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি নিরাপত্তা পরিষদকে বলেছি যদি এই অঅবরোধা তুলে নেওয়া না হয় তবে ইয়েমেন বিশ্বের সবচেয়ে বড় দুর্ভিক্ষের মধ্যে পড়বে।’

শনিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠী হুথি। পরে জবাবে সোমবার ইয়েমেনের স্থল, জল ও আকাশপথ বন্ধ করে দেয় সৌদি নেতৃত্বাধীন জোট।

সৌদি আরবের দাবি এই অবরোধের মাধ্যমে তারা ইরানকে বিদ্রোহীদের অস্ত্র দিতে বাধা দিচ্ছে। তবে ইরান এসব অভিযোগ অস্বীকার করেছে।

চলতি সপ্তাহের শুরুর দিকেও জাতিসংঘ ও রেডক্রস জানিয়েছিলো ওষুধসহ অনেক ত্রাণ সীমান্তে আটকে আছে। জরুরি ভিত্তিতে সেগুলো দুর্ভিক্ষপীড়িত মানুষের কাছে পৌঁছে দেওয়া দরকার।

জাতিসংঘের মতে প্রায় ৭০ লাখ ইয়েমেনি দুর্ভিক্ষের শিকার হতে পারে।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গু রোধে জনসচেতনতা বাড়ানোর আহ্বান ডা. রফিকুল ইসলামের

হাইতিতে জাতিসংঘ মিশনে যাচ্ছে সেনাবাহিনীর ৫০ সদস্যের দল

ক্যাম্পাসে গণতন্ত্র দমনের অভিযোগ বিএনপি-ছাত্রদলের বিরুদ্ধে: ডাকসু জিএস

মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, অনুমোদিত এজেন্সির মাধ্যমে যাওয়ার সুযোগ

ডেঙ্গুতে এক দিনে আরও ১০ জনের মৃত্যু

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে কমিটি গঠন স্থগিত

যুব উন্নয়নের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, গ্রেপ্তার ৫

ক্রিকেটারদের ৮ লাগেজ চুরি, আটক ৪

সাজেকে অবরোধ স্থগিত, পর্যটকদের জন্য খুলল সব কেন্দ্র

শিল্পে গ্যাস সংযোগের অগ্রাধিকার ঠিক করতে কমিটি গঠন

স্থানীয় সরকার প্রতিষ্ঠানে কেনাকাটা ও দরপত্র বন্ধের নির্দেশ

গাজীপুরে পুলিশ ফাঁড়িতে হামলা, আহত ২ সদস্য