সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই আনুশকার লড়াই!

news-image

বিনোদন ডেস্ক : ভারতীয় সিনেমার জনপ্রিয় দুই অভিনেত্রী আনুশকা শেঠি ও আনুশকা শর্মা। একজন দক্ষিণী সিনেমার মাধ্যমে দর্শকের মন জয় করেছেন, আর অন্যজন বলিউড সিনেমার মাধ্যমে। এবার বক্স অফিস লড়াইয়ে মুখোমুখি হতে চলেছেন তারা।

আনুশকা শেঠি অভিনীত পরবর্তী সিনেমা ভাগমতি। চলতি বছর দুইবার পিছিয়ে আগামী বছর সিনেমাটির মুক্তির তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিকে ৭ নভেম্বর আনুশকা শেঠির জন্মদিন উপলক্ষে এ সিনেমার একটি পোস্টার প্রকাশ করা হয়। তবে সেখানে মুক্তির তারিখ উল্লেখ করা হয়নি।

তবে একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় একটি সংবাদমাধ্যম জানিয়েছে, জানুয়ারিতে সংক্রান্তির দিনে বেশ কয়েকটি সিনেমা মুক্তির তালিকায় থাকায় ফেব্রুয়ারিতে ভাগমতি সিনেমাটি মুক্তি দিতে চাইছেন নির্মাতারা। আর থ্রিলার ঘরানার হওয়ায় এই বিশেষ দিনটির সঙ্গে সিনেমাটি সামঞ্জস্য নয় বলেও মনে করছেন তারা।

 

 

এদিকে আনুশকা শর্মা অভিনীত পরী সিনেমাটি মুক্তি পাচ্ছে আগামী ৯ ফেব্রুয়ারি। যদি একই দিনে ভাগমতি সিনেমাটি মুক্তি পায় তাহলে বক্স অফিসে দুই আনুশকার লড়াই দেখতে পাবেন দর্শক।

গুঞ্জন শোনা যাচ্ছে, তেলেগু, তামিল, মালায়ালাম ভাষার পাশাপাশি হিন্দিতেও মুক্তি পাবে আনুশকা শেঠির ভাগমতি। যদি সিনেমাটি ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে মুক্তি পায় তবে নিয়ম অনুযায়ী এর হিন্দি সংস্করণ মুক্তি পাবে পরের সপ্তাহে। সে ক্ষেত্রেও এই দুই অভিনেত্রীর বক্স অফিস লড়াইয়ের সম্ভাবনা থেকেই যাচ্ছে।

দুই আনুশকার সিনেমাই থ্রিলার ঘরানার। আর সিনেমা দুটিতে তারা এমন রূপে হাজির হয়েছেন যা তাদের আগে কখনো দেখা যায়নি।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা