,

জাতীয় মেলায় ২২১৭ কোটি টাকা আয়কর আদায়

news-image

নিজস্ব প্রতিবেদক : সপ্তাহব্যাপী আয়োজিত এবারের আয়কর মেলা রেকর্ড পরিমাণ আয় দিয়ে শেষ হয়েছে। আয়োজিত এ মেলায় আয় হয়েছে দুই হাজার ২১৭ কোটি ৩৩ লাখ টাকা। গত বছরের আয় ছিল দুই হাজার ১২৯ কোটি ৬৭ লাখ টাকা। রিটার্ন জমা দিয়েছেন সাড়ে ৩ লাখের মতো করদাতা। আর সেবা নিয়েছেন ১১ লাখ ৭০ লাখ মানুষ।

মঙ্গলবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এনবিআরের তথ্যানুসারে, এবার ঢাকা বিভাগীয় শহরসহ দেশের ৫৬টি জেলা শহর, ৩৪টি উপজেলা, ৭১টি উপজেলায় (ভ্রাম্যমাণ) আয়কর মেলার আয়োজন করা হয়। গত ১ নভেম্বর থেকে ‘সুখী স্বদেশ গড়তে ভাই আয়করের বিকল্প নাই’ স্লোগানে শুরু হয় এবারের আয়কর মেলা।

আজ (বুধবার) দুপুর ১২টায় রাজধানীর শেরেবাংলা নগরে নির্মাণাধীন জাতীয় রাজস্ব ভবনে ‘কর বাহাদুর পরিবার, সেরা করদাতা সম্মাননা ও এনবিআর সেরা রিপোর্টার অ্যাওয়ার্ড-২০১৭’ এর আয়োজন করেছে এনবিআর।

অনুষ্ঠানে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বলে এনবিআর থেকে জানানো হয়েছে।

আয়কর মেলা শেষ হলেও আগামী ৯ নভেম্বর থেকে মেলায় বিদ্যমান সব করসেবা, ইনকাম ট্যাক্স আইডি কার্ড কর অঞ্চলে দেওয়া হবে বলে এনবিআর জানিয়েছে। ১২ থেকে ২৩ নভেম্বর সব কর অঞ্চলে আয়কর মেলার মতোই রিটার্ন জমা দেওয়া যাবে।

মেলার পর ২৪ থেকে ৩০ নভেম্বর সারাদেশে সব কর অঞ্চলে আয়কর সপ্তাহ পালিত হবে। সেখানে মেলার পরিবেশে মেলার মতোই সব কর সেবা দেওয়া হবে।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের