,

মাঠ কাঁপাচ্ছেন ক্রিকেটাররা, গ্যালারি মাতাচ্ছেন পিয়া

news-image

স্পোর্টস ডেস্ক : গত ৪ নভেম্বর থেকে বিপিএল জ্বরে ভুগছে ক্রিকেটপ্রেমীরা। আর এ উন্মাদনা শুরু হয়েছে সিলেটের মাঠ থেকে।

প্রথমবারের মতো বিপিএলের খেলা হচ্ছে সেখানে। তাই সেখানকার দর্শকদের আনন্দের মাত্রা এবার একটু বেশি। নিজেদের ব্যাটিং কৌশল ও তাণ্ডবে ক্রিকেটাররা মাঠ কাঁপাচ্ছেন। আর গ্যালারি মাতাচ্ছেন জান্নাতুল ফেরদৌস পিয়া।

বলছি প্রথমবারের মতো বিপিএলে যোগ দেয়া এ লাস্যময়ীর কথা। গ্যালারি এবং মাঠে চোখে পড়ছে তার সরব উপস্থিতি। টিভিতে ক্রিকেটপ্রেমীদের সাথে গ্যালারিতে বসা দর্শকদের যোগসূত্র ঘটছে তার উপস্থাপনায়। ম্যাচ চলাকালে বিভিন্ন সময় দর্শকদের উচ্ছ্বাস ও প্রত্যাশা ফুটে উঠছে পিয়ার মাধ্যমে। শুধু দর্শক নয়, ম্যাচ নিয়ে টিম সংশ্লিষ্ট বিভিন্ন কর্মকর্তাদের হিসাব-নিকাশ এবং চাওয়া পাওয়া সবাই জানতে পারছে পিয়ার উপস্থাপনায়।

এদিকে, মাঠে ও গ্যালারিতে পিয়ার সাথে রাশিয়ান সুন্দরী অ্যালিনাকেও দেখা যাচ্ছে। বিপিএলের চলতি আসরে তিনিও অন্যতম উপস্থাপক হিসেবে কাজ করছেন। জানা গেছে, আর কয়েকটি ম্যাচে দায়িত্ব পালনের পর দেশে ফিরে যাবেন অ্যালিনা।

এছাড়া স্টুডিওতে বিপিএল উন্মাদনা ছড়াচ্ছেন সামিয়া আফরিন, মারিয়া নূর, তানিয়াসহ আরও কয়েকজন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর