সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বন্ধ হলো লেকহেড স্কুল

news-image

জঙ্গিদের পৃষ্ঠপোষকতা ও স্বাধীনতার চেতনাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে রাজধানীর ধানমন্ডি ও গুলশানের দুটি শাখাসহ লেকহেড স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যায় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী স্কুলগুলো বন্ধ করে দেন।

ম্যাজিস্ট্রেট ইলিয়াস মেহেদী  বলেন,  ‘৬ নভেম্বর শিক্ষা  মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব সালমা জাহান স্বাক্ষরিত এক চিঠিতে স্কুলটির কার্যক্রম বন্ধের জন্য ঢাকা জেলা প্রশাসককে নির্দেশনা দেওয়া হয়। সেই নির্দেশনা অনুযায়ী আমরা মঙ্গলবার লেকহেড স্কুলের দুটি শাখা বন্ধ করে দিয়েছি।’

তিনি বলেন, ‘প্রতিষ্ঠানটির একজন অ্যাডমিনের জিম্মায় তাদের স্থাবর-অস্থাবর সম্পদ দিয়ে আসা হয়েছে।’

শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা থেকে জানা যায়, এই প্রতিষ্ঠানটির মূল উদ্যোক্তা ও পৃষ্ঠপোষক রেজোয়ান হারুন সম্প্রতি লন্ডন থেকে ঢাকায় এসে লাপাত্তা হয়ে যান। এখনও তাকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। রেজোয়ানের বিরুদ্ধে জঙ্গিবাদে অর্থায়ন ও মদদের অভিযোগ রয়েছে। চলতি বছরের ২৩ জানুয়ারি শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রতিবেদনে রেজোয়ান হারুনকে আইনের আওতায় আনার নির্দেশনা দেওয়া হয়।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা