,

কাবুলে টিভি স্টেশনে হামলা

news-image

আন্তর্জাতিক ডেস্ক :আফগানিস্তানের রাজধানী কাবুলে একটি টেলিভিশনে স্টেশনে বন্দুকধারীরা হামলা চালিয়েছে। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। পশতু ভাষার শামসাদ টিভি স্টেশনে স্থানীয় সময় দুপুরের দিকে এই হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, শামশাদ টিভি প্রধান কার্যালয়ে ঢুকে বন্দুকধারীরা প্রথমে গ্রেনেড নিক্ষেপ করে এবং এরপর গুলি ছুড়তে শুরু করে।

হামলার সময় ভবন থেকে পালিয় আসা টেলিভিশনটির এক প্রতিবেদক হাশমত স্ট্যানিকজাই জানিয়েছেন, হামলাকারীরা এখনো ভবনের মধ্যে অবস্থান করছে। গুলির শব্দ এখনো শোনা যাচ্ছে।

তিনি আরও বলেন, আমি কোনোমতে পালিয়ে এসেছি। আমার কয়েকজন সহকর্মী নিহত ও আহত হয়েছে।

ধারণা করা হচ্ছে, একশোর বেশি কর্মী বর্তমানে ওই ভবনের ভেতরে রয়েছে। তবে কারা এই হামলা চালিয়েছে তা এখনো স্পষ্ট নয়।

কতজন নিহত হয়েছে ও হামলাকারীর সংখ্যা কতজন সেটা এখনো পরিস্কার করে বলতে পারছে না পুলিশ।

টিভি চ্যানেলটি হামলার সাথে সাথেই সম্প্রচার বন্ধ করে দেয়া হয়।

এদিকে কাবুল পুলিশের প্রধানের মুখপাত্র বলেছেন, একজন বন্দুকধারী আফগান বাহিনীর হাতে নিহত হয়েছে। নিরাপত্তা বাহিনী ভবনটির নিয়ন্ত্রণ নেয়ার চেষ্টা করছে।

সাম্প্রতিক সময়ে কাবুল বারবার তালেবান ও ইসলামিক স্টেট (আইএস) জঙ্গিদের লক্ষ্যে পরিণত হয়েছে। সূত্র: বিবিসি

এ জাতীয় আরও খবর

কসবায় মহানগর প্রভাতী ট্রেনের যাত্রাবিরতি : কসবাবাসী উল্লাসিত

সীমান্ত সুরক্ষার পাশাপাশি দিনাজপুরে দুর্গাপূজার নিরাপত্তায় ১০ প্লাটুন বিজিবি মোতায়েন

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি