,

সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত

news-image
নিজস্ব প্রতিনিধি : সুর সম্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের ১১ সদস্য বিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। বর্তমান কমিটির মেয়াদ শেষ হওয়ায়, সংস্থার গঠনতন্ত্রের ১৩ ধারা “ক” উপধারার “খ” অনুচ্ছেদ মোতাবেক জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান গতকাল সোমবার ১১ সদস্য বিশিষ্ট নতুন এই কার্যনির্বাহী কমিটি গঠন করেন।
এতে সভাপতি পদে জেলা প্রশাসক (পদাধিকার), সহ-সভাপতি পদে বিশিষ্ট মুক্তিযোদ্ধা আল-মামুন সরকার, পৌর মেয়র মিসেস নায়ার কবির, সাধারণ সম্পাদক, বিশিষ্ট কবি ও নাট্যকার আবদুল মান্নান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক পদে পিটিআই সুপার (অবঃ) জেসমিন খানম মনোনীত হয়েছেন।
কার্যনির্বাহী কমিটির সদস্যরা হলেন, ওস্তাদ শাহাদাত হোসেন খান, বিশিষ্ট নাট্যকার মনজুরুল আলম, কবি জয়দুল হোসেন, মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ, সাংবাদিক মোঃ বাহারুল ইসলাম মোল্লা ও সঙ্গীতাঙ্গনের অধ্যক্ষ ওস্তাদ হেলাল উদ্দিন। ১১ সদস্যের এই কমিটি চলতি বছরের নভেম্বর থেকে ২০২০ সালের অক্টোবর পর্যন্ত (৩ বছর) দায়িত্ব পালন করবেন।

এ জাতীয় আরও খবর

ঘরেই বানান জিভে জল আনা ‘চিড়া-মুগ ক্ষীর’

হাঁটতে বেরিয়ে সড়কে প্রাণ গেল ২ নারীর

‘সুখের মতো অসুখ’র দিনগুলোতে রবীন্দ্রনাথ

দুর্গাপূজাকে ঘিরে অপশক্তি চক্রান্ত করতে পারে: রিজভী

নবীনগরে সততা ব্রিকস ফিল্ডে ডাকাতি, নাইটগার্ড ও ম্যানেজারদের অস্ত্রের মুখে জিম্মি, মামলা করলে হত্যার হুমকি

ঢাকায় আজ বৃষ্টি হবে কি?

জাতীয় চাঁদ দেখা কমিটির সভা রোববার

দুর্নীতিবাজ গ্রেপ্তারে আবার সক্রিয় হচ্ছে দুদক

প্রধানমন্ত্রীর কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ, জড়িতদের গ্রেপ্তারে অভিযান

সংখ্যালঘু নয়, সবার পরিচয় হবে বাংলাদেশি: মাহ্‌দী আমিন

কুমিল্লায় স্কুলছাত্রী হত্যায় অটোরিকশাচালক গ্রেপ্তার

প্রশ্নফাঁসের অভিযোগে নিয়োগ পরীক্ষা স্থগিত, বিক্ষোভে প্রার্থীরা