,

বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে ৩৫০ পাগলের সঙ্গে রাখা হয়েছিল : আমু

news-image

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, ১৯৬৬ সালের দিকে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে ৩৫০ জন পাগলের সঙ্গে রাখা হয়েছিল।

আজ মঙ্গলবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপকমিটি আয়োজিত ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণ : বিশ্ব ইতিহাসের অনন্য দলিল’ শীর্ষক সেমিনারে আমু এই মন্তব্য করেন।

সেমিনারে আমু বলেন, ‘তিনি (বঙ্গবন্ধু) বাংলাদেশভিত্তিক রাজনীতি করেছেন। তাঁর প্রতিটি পদক্ষেপ পাকিস্তানবিরোধী ও স্বাধীনতার পক্ষে ছিল। ৭ মার্চের ভাষণটি তাঁর সারা জীবনের লালিত স্বপ্ন ছিল। তিনি সারা জীবন যে চিন্তা করেছেন, তা ৭ মার্চের ভাষণে বলেছিলেন।’

যুদ্ধের আগেই শেখ মুজিবুর রহমান ভারতের সঙ্গে চুক্তি করেছিলেন উল্লেখ করে শিল্পমন্ত্রী বলেন, সেই চুক্তি অনুযায়ীই ভারত সহযোগিতা করেছে।

আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা কমিটির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচ টি ইমামের সভাপতিত্বে এই সেমিনারে স্বাগত বক্তব্য দেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ।

সেমিনারে অন্যদের মধ্যে বক্তব্য দেন ডেইলি সানের সাবেক সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক ইতিহাসবিদ অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হারুন-উর-রশিদ, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার মেজর রফিকুল ইসলাম বীরউত্তম, দৈনিক সমকাল সম্পাদক গোলাম সারওয়ার প্রমুখ।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর