,

নাসিরনগরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পুকুরের পানিতে ডুবে সজিব ঋষি নামে ৬ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার বিকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের ঋষিপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। সজিব উপজেলার ফান্দাউক ঋষিপাড়ার সজল ঋষির ছেলে।

নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে , পরিবারের সদস্যদের ধারণা তাদের চোখ ফাঁকি দিয়ে সোমবার বিকালে সজিব ঋষি গোসল করতে গিয়ে পুকুরে তলিয়ে যায়। স্বজনরা তাকে অনেক খোঁজাখুজিঁ করেও পরে পুকুরের পানিতে নিহতের মরদেহটি ভেসে উঠলে এলাকাবাসী নিহতের মরদেহ উদ্ধার করে। পারিবারিক অনুষ্ঠান থাকায় দু তিন দিন আগে ঢাকা থেকে বাবার সাথে গ্রামের বাড়ি আসে সজিব। তার বাবা সজল ঋষি ঢাকায় জুতার কাজ করেন।

 

নিহতের পিতা সজল ঋষি সজিবের মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে