,

বাড়ির চারপাশে ৫০০ ফুট উঁচু দেওয়াল তুলবেন ক্যাট উইন্সলেট

news-image

বিনোদন ডেস্ক : বিশ্বখ্যাত তারকা ক্যাট উইন্সলেট প্রায় ৪.১ মিলিয়ন ডলার ব্যায় করে বাড়ির চারপাশে ৫০০ ফুট উঁচু ওক কাঠের দেওয়াল তোলার পরিকল্পনার ঘোষণা করেছেন।

৪২ বছর বয়সী এই তারকা ২০১৫ সালে সমুদ্রের উপকূলবর্তী দূযোর্গের হাত থেকে তার আবাসনকে সূরক্ষা করতে বাড়ির চারপাশে বিশাল কাঠের প্রাচীর তোলার প্রথম পরিকল্পনা করেন। পরবর্তীতে এ পরিকল্পনা সংশোধন করে দ্বিতীয় গ্রেডের ৫০০ ফুট উঁচু প্রাচীর নির্মাণের অনুমতি চান।

টাইটানিকের অভিনেত্রী ক্যাটের এই নতুন পরিকল্পনা এবং আবেদনকে দেশটির পরিবেশবাদীরা আশপাশের বন্যপ্রাণীদের আবাস ধ্বংস করবে বলে মত দিয়েছেন। প্রাচীর তোলাকে কেন্দ্র করে তাদের সাথে ইতোমধ্যে কেটের একধরণের মতবিরোধ দেখা দিয়েছে।

ক্যাট তার স্বামী নাদ রকনরল এবং তিন সন্তান- মিয়া (১৭), জো (১৩) ও তিন বছরের পুত্র বিয়ারকে নিয়ে একটি বিলাসবহুল বাড়িতে বসবাস করছেন। বাড়িটিকে সমুদ্র তীরবর্তী উপকূলীয় দুর্যোগের হাত থেকে রক্ষা করতে এখনই প্রাচীর নির্মাণ না করা হয় তাহলে ভবিষ্যতে এটি ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে বলে শঙ্কা প্রকাশ করেছেন ক্যাট।

ক্যাটের ব্যাক্তিগত পরিকল্পণা প্রতিনিধি জন বø্যামির বলেন, প্রাচীর নির্মাণের এই পদ্ধতিটি প্রস্তাবিত হয়েছে যার উচ্চতা হবে উচ্চ জলসীমাকে মাথায় রেখে গাথুনি অনেক গভীর থেকে তৈরি হবে। যেটা সকল প্রকার অনধিকার প্রবেশকারীকে ঠেকাতে সক্ষম হবে। দ্য সান

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর