,

খালেদার সঙ্গে থমাস শ্যাননের বৈঠক

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি থমাস শ্যানন।

সোমবার বেলা ১০টা ৪৫ মিনিটে শুরু হয়ে ১১টা ৩০মিনিট পর্যন্ত এ বৈঠক চলে। বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে খালেদা জিয়ার সঙ্গে উপস্থিত ছিলেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, চেয়ারপারসনের উপদেষ্টা রিয়াজ রহমান ও সাবিউদ্দিন আহমেদ এবং বিএনপির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।

থমাস শ্যাননের সঙ্গে মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া ব্লুম বার্নিকাটসহ ৫ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নিয়েছে।

বৈঠক শেষে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেন, বৈঠকে রোহিঙ্গা ইস্যু ও দেশের বর্তমান সঙ্কটপূর্ণ রাজনীতি নিয়ে আলোচনা হয়েছে।

অন্যদিকে সন্ধ্যা সাড়ে ৭টায় কানাডার পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বসবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এ বৈঠকটিও গুলশান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

কানাডার পার্লামেন্ট প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে বাংলাদেশে নিযুক্ত কানাডার হাইকমিশনার উপস্থিত থাকতে পারেন বলে জানা গেছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী