,

গাজীপুরে হত্যার দায়ে একজনের মৃত্যুদণ্ড, দুজনের যাবজ্জীবন

news-image

গাজীপুর প্রতিনিধি : পূর্বশত্রুতার জের ধরে গাজীপুরে এক ব্যক্তিকে ছুরি মেরে হত্যার ঘটনায় একজনকে মৃত্যুদণ্ড এবং দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছের আদালত। আজ সোমবার গাজীপুরের জেলা ও দায়রা জজ এ কে এম এনামুল হক এ রায় ঘোষণা করেন।

দণ্ডাদেশপ্রাপ্ত আসামিরা হলেন কাঁকন, রকি ওরফে রাকিব, আলামিন। কাঁকন ও রাকিবকে যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড। তবে পলাতক রয়েছেন আলামিন। তাকে মৃত্যুদণ্ডের পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এ ব্যাপারে গাজীপুরের আদালত পরিদর্শক মো. রবিউল ইসলাম জানান, ২০১৫ সালের ১২ জুন টঙ্গীতে আমির হোসেন রিংকু হত্যার ঘটনায় আদালত এই রায় দিয়েছে।

মামলার বিবরণে জানা যায়, রিংকু উত্তরায় রিজেন্ট হাসপাতালে চাকরি করতেন। থাকতেন টঙ্গীর আমতালা এলাকায়। ঘটনার দিন রাতে কর্মস্থল থেকে বাসায় ফেরার পথে তিনি হামলাকারীদের কবলে পড়েন। সাত থেকে আটজন ছিনতাইকারী রিংকুর গতি রোধ করে এবং মারধর শুরু করে।

দৌঁড়ে পালানোর চেষ্টা করলে আলামিন তাকে ছুরি মেরে হত্যা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে