,

এমন ছক্কা অনেক মেরেছে সোহান : নাসির

news-image

স্পোর্টস ডেস্ক : উদ্বোধনী ম্যাচ জিতে উড়তে থাকা নাসির হোসেনের দল সিলেট সিক্সার্সের জন্য আজ কঠিন চ্যালেঞ্জ ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে জেতা। অন্যদিকে দর্শকরা উপভোগ করছিল টান টান উত্তেজনায় পরিপূর্ণ টি-টোয়েন্টি ম্যাচের মজা।

১ বল বাকী থাকতে ফয়সলা হয় ম্যাচের। শেষ ওভারে একটি করে ছক্কা ও চার হাঁকিয়ে সিলেটের জয়ের নায়ক তরুণ উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

টানা দুই ম্যাচ জিতে উৎফুল্ল অধিনায়ক নাসির হোসেন বললেন, তিনি সোহানের কাছ থেকে এমনটাই আশা করেছিলেন। এমন ব্যাটিং সোহানকেই মানায় বলে মনে করেন নাসির। তিনি বললেন, ‘সোহান বরাবরই খুব ভালো ব্যাটসম্যান। এ রকম ছক্কা সোহান অনেক মেরেছে, আমরা দেখেছি আগেও। আমার বিশ্বাস ছিল, শেষ ওভারে একটি বাউন্ডারি পেলেই ম্যাচ জিতব। সোহানের জন্যই আজকের জয় আমাদের। সবাই জানে ও ভালো ব্যাট করে।

ওর ছক্কা-চারে বিস্মিত হইনি। সচরাচর এ রকম মারে।’ কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে শেষ ওভারে জয়ের জন্য সিলেটের প্রয়োজন ছিল ১০ রান। ওভারে প্রথম বলেই ডোয়াইন ব্রাভো বোল্ড করে দেন শুভাগত হোমকে। খেলা তখন টানটান উত্তেজনা। পরের বলে উইকেটে গিয়েই ব্রাভোকে ছক্কা হাঁকান সোহান। পরের দু্ই বলে দুটি সিঙ্গেল। ওভারের পঞ্চম বলে সোহান নজরকাড়া শটে থার্ডম্যান দিয়ে বল পাঠিয়ে দেন সীমানার বাইরে! ঘরের মাঠে বিজয়োল্লাসে মেতে ওঠে সিলেট সমর্থকরা।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর