,

দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত সিলেট সিক্সার্স

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথম ম্যাচে দারুণ এক জয়ে এবারের বিপিএলে সূচনা করেছে সিলেট সিক্সার্স। বলা যায়, অনেকটা রাজকীয় জয় তুলে নিয়েছে তারা। কয়েক ঘণ্টার ব্যবধানে আজ আবার দ্বিতীয় ম্যাচের লড়াইয়ে নামতে হয়েছে তাদের। প্রতিপক্ষ সাবেক চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ানস। এ ম্যাচে টস জিতে ফিল্ডিংয়ে নেমেছে সিলেট।

প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও বল হাতে নিজেদের দাপট অব্যাহত রেখেছে সিলেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১০ ওভারে কুমিল্লাকে ৬০ রানে আটকে রেখেছে নাসির হোসেনের দল। তুলে নিয়েছে তিনটি উইকেট। দুটি উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম।

শুরুটা ভালোই করেছিল কুমিল্লা। চার ওভারেই ত্রিশ রান তুলে নেন ইমরুল কায়েস ও লিটন দাস। তবে পঞ্চম ওভারে ইমরুলকে ফেরান নাসির। এরপর ষষ্ঠ ওভারে দারুণ খেলতে থাকা লিটন দাসকে ফিরিয়ে দেন তাইজুল। বাটলারকেও স্বস্তিতে থাকতে দেননি এই বাঁহাতি স্পিনার। বাটলারকে মিড অফে লিয়াম প্লাঙ্কেটের হাতে ক্যাচে পরিণত করেন তাইজুল। লিটন দাস ২১, ইমরুল ১২ ও বাটলার করেন ২ রান।

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক দলটিকে আজও কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হবে। কারণ, তাদের প্রতিপক্ষ দলটি অত্যন্ত ভারসাম্যপূর্ণ দল কুমিল্লা। জাতীয় দলের বেশ কয়েকজন খেলোয়াড়কে দলে ভিড়িয়েছে ২০১৫ সালের চ্যাম্পিয়নরা। তবে তাদের জন্য কিছুটা হতাশা, দলটির সবচেয়ে বড় তারকা তামিম ইকবালকে এই ম্যাচে পাচ্ছে না। অবশ্য চোটের কারণে বেশ কয়েকটি ম্যাচ খেলতে পারবেন না তিনি।

তারপরও ইমরুল কায়েস, লিটন দাস, মোহাম্মদ সাইফউদ্দিন, আল আমিন হোসেন, আরাফাত সানি, অলক কাপালী, মেহেদী হাসান, মেহেদী হাসান রানা, এনাল হক ও রকিবুল হাসানদের মতো ক্রিকেটাররা আছেন, যাঁরা পারেন দলকে সাফল্য এনে দিতে।

তবে সিলিটের আত্মবিশ্বাস হতে পারে প্রথম ম্যাচে গতবারের চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইটসকে হারিয়ে দেওয়া। তাই সাফল্যের প্রত্যাশা অধিনায়ক নাসির হোসেনের কণ্ঠে, ‘প্রথম ম্যাচে আমরা যে দারুণ সাফল্য পেয়েছি, এ ধারাবাহিকতা ধরে রাখাতে চাই দ্বিতীয় ম্যাচেও। সবাই নিজেদের সেরাটা দিয়ে খেলতে পারলে জয় পাওয়া অসম্ভব নয়।

এ জাতীয় আরও খবর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের