,

আইনমন্ত্রী নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন : রিজভী

news-image

নিজস্ব প্রতিবেদক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, আইনমন্ত্রী (আনিসুল হক) এখতিয়ারের বাইরে গিয়ে অনেক কথা বলছেন, কাজ করেছেন। তার কর্মকাণ্ডে মনে হচ্ছে, তিনি নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন।

রোববার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। প্রথমে লিখিত বক্তব্য পাঠ করেন রিজভী।

তিনি বলেন, আইনমন্ত্রী বিচার বিভাগ নিয়ে নানা সময়ে নানা মন্তব্য করছেন। উচ্চ আদালত কীভাবে চলবে সেটাও যেন তিনিই ঠিক করছেন। এসব দেখে মনে হয়, যেন তিনি প্রধান বিচারপতি।

ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়া গেছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা। আগামী ১০ নভেম্বর ছুটি শেষ হলেও তিনি কাজে যোগ দিতে পারবেন কি-না সেটা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেছেন রিজভী।

লিখিত বক্তব্যে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, দেশের সরকারি-বেসরকারি ৫৭ ব্যাংকের মধ্যে ৫৬টিতেই সরকারের কালো থাবা পড়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের লুটপাটের সুযোগ করে দিতে ব্যাংকগুলোতে যে ঋণ জালিয়াতি ঘটছে, তা রীতিমতো আঁতকে ওঠার মতো। তারা ঋণের নামে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করছে। কালও এক মন্ত্রী বলেছেন, মন্ত্রীরা এখন বিদেশে বাড়ি বানাচ্ছে।

এ জাতীয় আরও খবর

ইচ্ছে পূরণ হলো না পরীমণির

লাস্ট ড্যান্সের পর মেসির নতুন সাম্রাজ্য

সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে ইন্ডিয়া জোটের মিছিল

নাসীরুদ্দীন পাটওয়ারীদের কণ্ঠ দমন-পীড়নে স্তব্ধ করা যাবে না: নাহিদ

সরকারের জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করবে জামায়াত: গোলাম পরওয়ার

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক চাপ বাড়ানোর আহ্বান

জাতিসংঘে ভাষণ দেওয়ায় তারেক রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন

হত্যা মামলায় সাবেক এমপি রুহীর চার দিনের রিমান্ড

আদালত থেকে পালানোর মামলায় হাজিরা দিতে এসে ফের পালালেন শরিফুল

শিক্ষাক্রমে খেলাধুলা, বিশ্বজয়ের স্বপ্ন দেখালেন মাহ্দী আমিন

ধর্মের নামে বিভাজন নয়, সম্প্রীতি ধরে রাখার আহ্বান রাষ্ট্রপতির

শিশুদের সঠিক বিকাশে দেশের ভিত্তি মজবুত হবে: প্রধানমন্ত্রী