,

এবার কেড়ে নেয়া হয়েছে সু চি’র গ্লাসগো ফ্রিডম অ্যাওয়ার্ড

news-image

 

আন্তর্জাতিক ডেস্ক :রোহিঙ্গাদের ওপর বর্বর নির্যাতনের অবিযোগে একে একে কেড়ে নেওয়া হচ্ছে মিয়ানমারের নেত্রী অং সান সু চিকে দেয়া সব সম্মাননা ও অ্যাওয়ার্ড। সর্বশেষ গ্লাসগো সিটি কাউন্সিল সু চি’র গ্লাসগো শহরের ফ্রিডম অ্যাওয়ার্ড কেড়ে নিয়েছে।

গ্লাসগো সিটি কাউন্সিল সর্বসম্মতভাবে এ সিদ্ধান্ত নিয়েছে। রোহিঙ্গাদের সঙ্কট ও মিয়ানমারের ভয়াবহ মানবাধিকার লঙ্ঘনে সমালোচনার মুখে এ পদক্ষেপ নেয়া হয়েছে।

২০০৯ সালে যুক্তরাজ্যের গ্লাসগো শহর সু চি’কে এ অ্যাওয়ার্ড দিয়েছিল। তখন তিনি সামরিক জান্তা সরকারের অধীনে গৃহবন্দি অবস্থায় ছিলেন। গ্লাসগোর লর্ড প্রভোস্ট ইভা বোলান্ডার বলেন, ‘আমি এবং নেতা কাউন্সিলর সুসান এইটকেন সম্প্রতি আং সান সু চিকে তার নজরদারির মধ্যে মানবাধিকার লঙ্ঘন ও নৃশংসতা নিয়ে নগরীর উদ্বেগের বিষয়টি অবগত করে তার হস্তক্ষেপ কামনা করেছিলাম। যে জবাব আমরা পেয়েছি তা হতাশাজনক এবং দুঃখজনক।

স্কটিশ কাউন্সিলটি জানায়, এ ধরনের সম্মান প্রত্যাহার করাটা ‘নজিরবিহীন’ এবং এই সিদ্ধান্ত হালকাভাবে নেয়ার উপায় নেই। এর আগে শেফিল্ড নগরীও এ ধরনের সিদ্ধান্ত নিয়েছিল।

আর এর মধ্যেই, জাতিসঙ্ঘ শরণার্থী সংস্থার (ইউএনএইচসিআর) প্রধান ফিলিপো গ্র্যান্ডি বলেছেন, বাংলাদেশে আশ্রয় নেয়া লাখ লাখ রোহিঙ্গার নাগরিকত্ব দিয়ে মিয়ানমারকে ফিরিয়ে নিতে হবে। বৃহস্পতিবার জাতিসঙ্ঘ নিরাপত্তা পরিষদের বৈঠকের পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, রাষ্ট্রহীন অবস্থায় এসব মানুষ থাকতে পারে না। এই রাষ্ট্রহীনতার কারণে তারা বৈষম্যের শিকার হচ্ছেন, অতীতেও হয়েছেন।

এদিকে রোহিঙ্গাদের মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ তুলে মিয়ানমারের বিরুদ্ধে নিন্দা জানাতে জাতিসঙ্ঘের প্রতি প্রস্তাব উত্থাপনের আহ্বান জানিয়েছে মুসলিম দেশগুলোর জোট ওআইসি।

ইতোমধ্যে জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের মানবাধিকার কমিটির কাছে ওই খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে। আল জাজিরার খবরে বলা হয়েছে, ওই প্রস্তাবে রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান জানানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির