,

বড় হার দিয়ে চ্যাম্পিয়ন ঢাকার বিপিএল শুরু

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ প্রিমিয়ার লিগের পঞ্চম আসরের শুরুটা ছিল ব্যতিক্রমী। ঢাকার বাইরে থেকে শুরু হলো দেশের একমাত্র ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক টি-টুয়েন্টি লিগটি। সেটিও নয়নাভিরাম সিলেটে। নগরীর সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শনিবার দিনের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা ডায়নামাইট ও স্বাগতিক দল সিলেট সিক্সার্স। সাকিব আল হাসানের ঢাকাকে এ ম্যাচে এক কথায় উড়িয়ে দিয়েছে নাসির হোসেনের সিলেট সিক্সার্স। ১৩৭ রানের লক্ষ্য মাত্র ১ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলে তারা। ৯ উইকেটের দারুণ জয়ে বিপিএল শুরু সিলেট সিক্সার্সের।
টস হেরে আগে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৩৬ রান করে ঢাকা ডায়নামাইটস। দলের পক্ষে কুমার সাঙ্গাকার সর্বোচ্চ ৩২ রান করেন। এছাড়া লুইস ২৬, সাকিব আল হাসান ২৩ ও ডেলপোর্টের ব্যাট থেকে আসে ২০ রান। সিলেটের নাসির হোসেন, আবুল হাসান, প্ল্যাঙ্কেট নেন ২টি করে উইকেট। জাবাব দিতে নেমে দুই ওপেনার উপুল থারাঙ্গা ও আন্দ্রে ফ্লেচারের ব্যাটেই ১২৫ রান সংগ্রহ করে সিলেট। ফ্লেচার ৬৩ রানে ফিরলেন। কিন্তু থারাঙ্গা ৬৯ রানে অপরাজিত থেকে জয় নিয়ে মাঠ ছেড়েছেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর