,

ঝালমুড়ি, ফুচকায় টাইফয়েডের জীবাণু!

news-image

রাজধানীর  বিভিন্ন স্কুলের সামনে বিক্রি হওয়া ঝালমুড়ি, ফুচকা, ভেলপুরি ও আচারে টাইফয়েডের জীবাণু  পাওয়া গেছে। এ ছাড়া ২৫ শতাংশ নুডলসে নির্দিষ্ট মাত্রার চেয়ে কম প্রোটিন পাওয়া গেছে। জনস্বাস্থ্য ইনস্টিটিউটের জাতীয় খাদ্য নিরাপত্তা গবেষণাগারের (এনএফএসএল) এক জরিপে এসব তথ্য উঠে এসেছে।

আজ শনিবার সকালে জনস্বাস্থ্য ইনস্টিটিউটে এনএফএসএলের  ৪৬৫টি নমুনার গুণগত মান পরীক্ষার প্রতিবেদন প্রকাশকালে এসব তথ্য জানানো হয়।

ইনস্টিটিউটর পক্ষ থেকে বলা হয়, প্রতি পাঁচটি ব্র্যান্ডের সেমাইয়ের মধ্যে তিনটিতে আর ১০টি খোলা সেমাইয়ের সবগুলোতেই প্রোটিন কম ছিল। আর ২০ শতাংশ ব্র্যান্ডের সেমাই ও ৮০ শতাংশ খোলা সেমাইয়ের ব্যাপক মোল্ডের উপস্থিতি ছিল। যদিও যেকোনো পণ্যেই মোল্ডের উপস্থিতি মানেই স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।

জনস্বাস্থ্য ইনস্টিটিউট আরো জানায়, সয়াবিন তেল, সরিষা এবং ঘির ১০২টি নমুনা সংগ্রহ করে পরীক্ষা করেছে জনস্বাস্থ্য ইনস্টিটিউট। যেখানে মাত্র তিনটি নমুনাতে সব কিছু মান অনুযায়ী ছিল।

জনস্বাস্থ্য ইনস্টিটিউটের পরিচালক ডা. মো. আনিছুর রহমান বলেন,  প্রতিষ্ঠানটি তথ্য-উপাত্ত উপস্থাপন করেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নিতে হবে সরকারি অন্য প্রতিষ্ঠানগুলোকেই।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর