,

ব্রাহ্মণবাড়িয়ায় ওসির অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার অপসারণ চেয়ে সংবাদ সম্মেলন করেছে উপজেলার কৃষ্ণনগরের আশ্রাফপুর গ্রামের ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। আজ শনিবার সকালে ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবে এ বিষয়ে গ্রামবাসীর পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন মো: ফায়জুল হক। এসময় তিনি বলেন পূর্ব বিরোধের জের ধরে ৯ই অক্টোবর আশ্রাফপুর গ্রামের মেম্বার বাড়ির আমজাদ হোসেন ওরফে আমজাদ মোল্লার নেতৃত্বে অজি বাড়ি ও সাব বাড়ি শতাধিক ঘর বাড়িতে বর্বরোচিত হামলা ও লুট পাট চালায়। এ অবস্থার কারনে গ্রামের মানুষ গুলো এখন মানবেতর জীবন যাপন করছে। এই ঘটনায় নবীনগর থানায় ৮২জনকে আসামী করে মামলা দায়ের করলে এর দু দিন পরই ১৪ই অক্টোবর মেম্বার বাড়ির আক্তার হোসেন বাদী হয়ে আমাদের ২৯জন এর বিরুদ্ধে একটি মিথ্যা কাউন্টার মামলা দায়ের করে।

নবীনগর থানার ওসি উদ্দেশ্য মূলক ভাবে কোনো তদন্ত ও যাচাই বাছাই ছাড়াই বিস্ফোরক আইনে মামলা রেকর্ড করে। সংবাদ সম্মেলনে ওসি আসলাম সিকদারের বিরুদ্ধে পক্ষপাত মূলক আচরণের অভিযোগ এবং বিভিন্ন সময় লোকজনকে নানা হুমকি সহ গুলি করে মারার অভিযোগ আনেন। এসময় আইন শৃঙ্খলা রক্ষায় এলাকায় শান্তি প্রতিষ্ঠা কল্পে ওসির দ্রুত অপসারণের দাবি জানানো হয়।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে