সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘বাইক রেস’ করতে গিয়ে আহত শাহরুখ কন্যা সুহানা

news-image

বিনোদন ডেস্ক : মা গৌরীর সঙ্গে বাবা শাহরুখ খানের বার্থডে পার্টির সেলিব্রেশন প্ল্যান করেছিলেন ইতোমধ্যে তারকা বনে যাওয়া সুহানা খান। পার্টির দিন অবশ্য সমস্ত কিছু ভালোভাবে আয়োজনের জন্য গৌরী ও সুহানা শাহরুখের আগেই পৌঁছেছিল আলিবাগের বাংলোয়।

পরে সেখানে বাদশার বার্থ ডে সেলিব্রেট করতে পৌঁছায় গোটা বলিউড। সুজান থান, শ্বেতা বচ্চন, মাহিপ কাপুর, সীমা কাপুর থেকে শুরু করে সেখানে আমন্ত্রিত ছিলেন গৌরীর ঘনিষ্ঠ বন্ধুরা। উপস্থিত ছিল অন্যন্যা পান্ডে, সানায়া কাপুর সহ সুহানার বন্ধু-বান্ধবরাও। পার্টিতে পৌঁছন কিং খানের বড় ছেলে আরিয়ানও। খাওয়া দাওয়ার পাশাপাশি পার্টির দিন তিনটি বাইক নিয়ে অ্যাডভেঞ্চারে বেরিয়ে পড়েন শাহরুখ সহ বেশ কয়েকজন। আর সেখানেই ঘটে বিপত্তি।

সূত্রে খবর, তিনটি বাইকে একটিতে শাহরুখের পেছনে বসেছিলেন দীপিকা, অন্যটি সিদ্ধার্থের সঙ্গে ছিলেন আলিয়া, আর আরেকটিতে ভাই আরিয়ানের সঙ্গে ছিল সুহানা। কোনও ভাবে আরিয়ানে বাইক ব্যালেন্স হারালে পড়ে যায় সুহানা। তার পায়ে চোট লাগে।

দ্রুত শাহরুখ অবশ্য বরফ আনিয়ে সুহানার পায়ে ঘষতে থাকেন। তবে চোট লাগলেও সুহানার পা ভাঙেনি বলেই জানা গেছে। ইতিমধ্যেই আলিবাগের পার্টি শেষে শুক্রবার সকলেই মুম্বাইয়ে ফিরেছে গোটা খান পরিবার।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা