,

বাংলাদেশে সন্ত্রাসী হামলার জোরালো সম্ভাবনা দেখছে অস্ট্রেলিয়া

news-image

আন্তর্জাতিক ডেস্ক :বাংলাদেশে সন্ত্রাসী হামলার জোরালো সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার বৈদেশিক সম্পর্ক এবং বাণিজ্য বিষয়ক মন্ত্রণালয়। নিজ দেশের নাগরিকদের বাংলাদেশ ভ্রমণের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে পরামর্শ দিয়েছে সংস্থাটি।

সংস্থাটির ওয়েবসাইটে আজ এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এতে অস্ট্রেলিয়ান নাগরিকদের উদ্দেশ্য করে বলা হয়, যদি একান্ত প্রয়োজনে বাংলাদেশ সফরে যেতেই হয়, তাহলে অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হবে। চোখ-কান খোলা রেখে বিকল্প প্রস্তুতি ভেবে রাখতে হবে। সরকারী ওই সংস্থাটি আরো বলেছে, বাংলাদেশে সন্ত্রাসী হামলার জোরালো সম্ভাবনা রয়েছে।

 

যে কোন সময় ঘটে যেতে পারে দুর্ঘটনা। বিশ্বাসযোগ্য সুত্রে জানা গেছে যে, আততায়ীরা পশ্চিমা দেশের নাগরিকদের টার্গেট করতে পারে। অতএব, একান্ত যদি বাংলাদেশে যেতেই হয়, তবে আপনার অবস্থানকালীন নিরাপত্তা নিশ্চিত করুন। সম্ভব হলে ভ্রমণের পরিকল্পনা বাতিল করুন।

এ জাতীয় আরও খবর

দুর্গাপূজায় মুক্তি পাচ্ছে ‘চিরকুট’

সাবেক উপমন্ত্রী আব্দুল হাই আর নেই

প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুকরণীয় ব্যক্তির সাক্ষাৎ

আহত পুলিশ কর্মকর্তাকে দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী

সিসামুক্ত বাংলাদেশ গড়তে সমন্বিত উদ্যোগের তাগিদ

উত্তরায় শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট

গাজীপুরে ওষুধ কারখানায় আগুন, কারণ শর্ট সার্কিটের সন্দেহ

হরমুজ প্রণালিতে হামলায় ডুবল সিঙ্গাপুরের জাহাজ

ইউক্রেনে স্টারলিংক সীমিত, ড্রোন প্রতিরোধে সংকট

মেসির অ্যাসিস্টে জয়, প্লে-অফে ইন্টার মায়ামি

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকর

কৃষিকে লাভজনক করতে আধুনিকায়নের তাগিদ রাষ্ট্রপতির