,

চাঁপাইনবাবগঞ্জে নিজের তৈরি বোমায় কারিগর নিহত

news-image

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌর এলাকার ৯নং ওয়ার্ডের মর্দানা গ্রামে হাতবোমা তৈরির সময় বিষ্ফোরণে তাইফুর রহমান (৩৫) নামে একজন নিহত হয়েছে। তিনি মর্দানা গ্রামের ফজলু আলীর ছেলে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, শুক্রবার দুপুর ২টার দিকে তাইফুর রহমান তার বাড়ির নিজ ঘরে হাতবোমা তৈরি করছিল। একপর্যায়ে বোমাটি বিস্ফোরিত হলে তার ডান হাত উড়ে যায় এবং মুখমণ্ডল ঝলসে যায়। পরে তাকে বাড়ির সদস্যরা আহত অবস্থায় উদ্ধার করে আত্মগোপনে নিয়ে গিয়ে চিকিৎসা দেয়। পরে মুমুর্ষ অবস্থায় তাকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন বলে তার পরিবার নিশ্চিত করেছে।

বর্তমানে লাশ রাজশাহী মেডিকেলে রয়েছে। এদিকে ঘটনার খবর পেয়ে শিবগঞ্জ থানার ওসি হাবিবুল ইসলাম হাবিবের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী জানিয়েছে, গত তিন মাসে আগে একই গ্রামে তাইফুরের চাচাতো ভাই আলী সাহেবের বাড়িতে একসঙ্গে চারটি হাতবোমা বিস্ফোরণে দুটি ঘর ক্ষতিগ্রস্ত হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর