,

বাংলাদেশে সন্ত্রাসী হামলার আশঙ্কা করছে অস্ট্রেলিয়া

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশে সন্ত্রাসী হামলার উচ্চমাত্রার ঝুঁকি রয়েছে বলে আশঙ্কা প্রকাশ করেছে অস্ট্রেলিয়া। দেশটির বৈদেশিক সম্পর্ক এবং বাণিজ্য বিষয়ক বিভাগ ভ্রমণ বিষয়ক এক পরামর্শে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়েছে, বাংলাদেশে জঙ্গিরা সম্ভবত পশ্চিমা স্বার্থকে লক্ষ্য করে হামলার পরিকল্পনা করছে। এ বিষয়ে তাদের কাছে নির্ভরযোগ্য তথ্য রয়েছে।

বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার ডিপার্টমেন্ট অব ফরেন অ্যাফেয়ার্স অ্যান্ড ট্রেডের ওয়েবসাইটে এই সতর্কবার্তা তুলে ধরা হয়। এতে অস্ট্রেলিয়ান নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। পাশাপাশি পরিবেশ-পরিস্থিতি সম্পর্কে সক্রিয় সচেতনতা রাখতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে সন্ত্রাসীদের লক্ষ্যবস্তু হতে পারে—এমন স্থানগুলো ভ্রমণের ক্ষেত্রে নতুন করে বিবেচনা করতে বলা হয়।

এতে বলা হয়েছে, বাণিজ্যিকভাবে গুরুত্বপূর্ণ স্থান, আদালত, বিদেশি সরকারের স্থাপনা, নিরাপত্তা বাহিনী ও পুলিশের স্থাপনা, দূতাবাস, হোটেল, ক্লাব, রেস্তোরাঁ, বার, স্কুল, বিপণিবিতান, ব্যাংক, প্রেক্ষাগৃহ, গণপরিবহন, বাসস্ট্যান্ড, রেলস্টেশন, পর্যটন ও ঐতিহাসিক স্থান সম্ভাব্য হামলার লক্ষ্যবস্তু হতে পারে। অজি নাগরিকদের এসব স্থান এড়িয়ে চলার পরামর্শ।

সতর্কবার্তায় গত ২৪ মার্চে ঢাকায় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে একটি তল্লাশিচৌকিতে আত্মঘাতী বোমা হামলা, ২০১৬ সালের ১ জুলাই হলি আর্টিজান হামলাসহ ২০১৫ সালের বেশ কয়েকটি সন্ত্রাসী হামলার কথা উল্লেখ করা হয়। এ ছাড়া চিকুনগুনিয়া, বন্যা, ঘূর্ণিঝড় ও ভূমিধসের বিষয়েও সতর্ক করা হয়।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর