,

সোনাক্ষী সিনহার শোয়ার ঘরে সালমান খান!

বিনোদন ডেস্ক : সালমান খান নাকি ঢুকে পড়লেন সোনাক্ষী সিনহার শোয়ার ঘরে? সেখানেই দেখা গেল তাঁদের দু’জনকে? অবাক হয়ে যাচ্ছেন তো, এসব শুনে?

ঘটনাটা খোলসা করেই বলা যাক তাহলে। সিদ্ধার্থ মালহোত্রা এবং অক্ষয় খান্নার সঙ্গে অভিনীত সোনাক্ষী সিনেমা ইত্তেফাক আর কিছুদিনের মধ্যেই মুক্তি পাবে। ছবি মুক্তির আগে তাই কিছু অন্যরকম করলেন শত্রুঘ্ন কন্যা।

সিনেমা কেমন চলবে, সেই চাপ থেকে মুক্তি পেতে নিজের ঘর সাজাতে শুরু করেন সোনাক্ষী। আর সেখানে নিজের পরিবারের প্রিয় সদস্য এবং ভাল বন্ধুদের ছবিকেই জায়গা দিয়েছেন ওই অভিনেত্রী।

কিন্তু, বলিউডের আরও একজনের জায়গা সেখানে হয়েছে। আর তিনি হলেন সালমান খান। এ খবর নিশ্চিত করেছে জি নিউজ।

স্পটবয় সূত্রে খবর, ব্যক্তিগত জীবন ও মুহূর্তগুলিকে সাজিয়ে সোনাক্ষী ছবির যে কোলাজ তৈরি করেছেন, সেখানে দেখা যাচ্ছে সালমানকে। সালমান এবং সোনাক্ষীর বন্ধুত্ব যে বেশ শক্তপোক্ত, তা বেশ পরিচিত বি টাউনে।

আর এবার সোনাক্ষীর ঘরে সালমানের ছবি দেখে তা আরও বেশি করে স্পষ্ট হল। প্রসঙ্গত, সোনাক্ষীর এক্স বয়ফ্রেন্ড বান্টি সচদেব-এর কোনও ছবিই সেখানে জায়গা পায়নি।

সম্প্রতি বান্টি সচদেব-দের সঙ্গে বিচ্ছেদ হয়ে যায় সোনাক্ষীর। এমনকী, বান্টির দিদি সীমার সঙ্গেও সোনার যে ভাল সম্পর্ক ছিল বলে শোনা যায়, তাতেও ছেদ পড়েছে।

আর তাই এবার ব্যক্তিগত সমস্ত মুহূর্ত থেকে বান্টিকে বাদ দিয়েছেন সোনাক্ষী।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর