সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

দেড় যুগ পর বড়পর্দায় অনিল-মাধুরী জুটি

news-image

বিনোদন ডেস্ক : ‘রাম লক্ষ্মণ’, ‘তেজাব’, ‘বেটা’ ছবিতে তাদের রসায়ন মন কেড়েছিল সিনেপ্রেমীদের। বড়পর্দায় এই জুটি মানেই ছবি সুপারহিট। ঠিক ধরেছেন, কথা হচ্ছে অনিল কাপুর এবং মাধুরী দীক্ষিতের। ভাবুন তো দর্শকদের নস্ট্যালজিক করে যদি ফের চোখের সামনে ৯০ দশকের সেই রোম্যান্টিক জুটির আগমন ঘটে? সেই জুটিকেই ফের একসঙ্গে দেখা যায় বড় পর্দায়? নিশ্চয়ই মন্দ হয় না। তেমনটাই এবার হওয়ার কথা শোনা যাচ্ছে।

দীপিকা-আলিয়া-সোনাক্ষীদের যুগে দর্শকদের নস্ট্যালজিক করে তোলারই চেষ্টা করছেন পরিচালক ইন্দ্র কুমার। ‘ধামাল’ সিরিজের তিন নম্বর ছবিতে অনিল কাপুরের বিপরীতে দেখা যেতে পারে এই অভিনেত্রীকে। সঞ্জয় দত্ত, আরশাদ ওয়ার্সি, বোমান ইরানি অভিনীত ধামাল বক্স অফিসে দারুণ ব্যবসা করেছিল। সুপারহিট হয়েছিল ছবির সিক্যুয়েল ‘ডাবল ধামাল’ও। সব ঠিকঠাক থাকলে এবার সেই সিরিজের তৃতীয় ছবিতে দেখা যাবে অজয় দেবগন, রীতেশ দেশমুখ, আরশাদ ওয়ার্সিকে। ছবির নাম ভাবা হয়েছে, ‘টোটাল ধামাল।’

সূত্রের খবর, ইতিমধ্যেই নাকি সেই ছবিতে অভিনয়ের জন্য ইন্দ্র কুমার অনুরোধ জানিয়েছেন মাধুরী দীক্ষিতকে। মাস দুয়েক আগে তার সঙ্গে ছবি সংক্রান্ত সব কথা বার্তাও হয়ে গিয়েছে। খবর যা, তাতে ধামাল সিরিজের তিন নম্বর ছবিতে ফের একবার মাধুরী ম্যাজিক দেখা শুধুই সময়ের অপেক্ষা।

বিয়ের পরই বলিউড থেকে নিজেকে প্রায় পুরোটাই গুটিয়ে ফেলেছিলেন মাধুরী। মিষ্টি হাসি আর গানের ছন্দে কোমর দুলিয়ে ‘আজা নাচলে’ ছবিতে কামব্যাক করে ফের সাড়া ফেলে দিয়েছিলেন নব্বইয়ের দশকের হার্টথ্রব। শেষবার তাঁকে দেখা গিয়েছিল ২০১৪ সালে ‘গুলাব গ্যাং’ ছবিতে। তবে বর্তমানে ছোটপর্দায় তাঁর জনপ্রিয়তা তুঙ্গে। বিভিন্ন রিয়ালিটি শোয়ে দেখা যায় মাধুরীকে। সবকিছু ঠিকঠাক থাকলে, প্রায় ১৬ বছর পর ‘টোটাল ধামাল’-এ অনিল কাপুরের সঙ্গে স্ক্রিন ভাগ করে নেবেন মাধুরী। আগামী বছর থেকেই ছবির শুটিং শুরু। আর মাধুরী সবুজ সংকেত দিলে বলিউড যে ফের একটি সুপারহিট রোম-কম পেতে চলেছে, তা বলাই বাহুল্য।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা