,

মৌ আসছেন ‘তীরন্দাজ’ নিয়ে

news-image

বিনোদন প্রতিবেদক : জয়িতার মন অনেক কারণে বিক্ষিপ্ত আজকাল। বেশ কটা সিনেমা ফ্লপ হবার পর ইন্ডাস্ট্রির সবাই তাকে বাতিলের দলে ফেলে দিয়েছে। নতুন কোন ফিল্ম এর অফার তো পাচ্ছেই না বরং আগের চুক্তি হওয়া তিনটা সিনেমা থেকেও বাদ পড়ছে সে। পরিবার সমাজ ক্রমশই যেন মুখ ফিরিয়ে নিতে থাকে তার দিক থেকে। সেই সময় হঠাৎ জয়িতার সাথে পরিচয় হয় একজন নবাগত পরিচালকের সাথে। এর নাম অর্ক।

অদ্ভূত এক ছেলে অর্ক। বয়সে তরুন কিন্তু অভিজ্ঞতার কোন কমতি নেই তার। জয়িতার জীবনের অন্ধকার আস্তে আস্তে কাটতে থাকে। কিন্তু অর্কের স্বপ্নের চলচ্চিত্র তৈরী হওয়ার ও কোন সম্ভাবনা দেখা যায় না। কারণ কোন প্রযোজকই টাকা লগ্নি করতে চায় না। এক সময় জয়িতাই সিন্ধান্ত নেয় টাকা লগ্নি করার। কিন্তু সেই কাজে বাধা হয়ে দাড়ায় সিহাব, জয়িতার স্বামী।

কাহিনী, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অঞ্জন আইচ। অভিনয়ে সাদিয়া ইসলাম মৌ, তৌকীর আহমেদ, তারিক আনাম খান, শবনম ফারিয়া, ইরফান সাজ্জাদ, মিশু সাব্বির, ফারুক আহমেদ, সাবেরী আলম, অর্পন্যা, অহনা, আরফান, বাধঁন, আ. খ. ম. হাসান, জ্যোতিকা জ্যোতি, নিশা, মাজনুন মিজান, টুটুল চৌধুরী, রিমি করিম, পিয়া আমান প্রমুখ।

চ্যানেল আইতে প্রচার হবে ৫ নভেম্বর থেকে সপ্তাহের প্রতি রবিবার ও শনিবার রাত ৮টায়।

এ জাতীয় আরও খবর

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়