,

প্রথমবারের মত টি-টোয়েন্টিতে শীর্ষে পাকিস্তান

news-image

স্পোর্টস ডেস্ক : প্রথমবারের মত টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে শীর্ষে উঠেছে পাকিস্তান। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজে শ্রীলংকাকে ৩-০ ব্যবধানে জয় পাওয়া পর ক্রিকেটের সংক্ষিপ্ততম এই সংস্করণের র‌্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছিল সরফরাজ আহমেদের পাকিস্তান।

তবে তাদেরকে ভারত-নিউজিল্যান্ডের ম্যাচটির জন্য অপেক্ষা করতে হয়। কেননা ১ নভেম্বরের এ ম্যাচটিতে ভারত র‌্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা নিউজিল্যান্ডকে হারাতে পারলেই টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসবে পাকিস্তান। সেই অনুযায়ী গতকাল বুধবারের ম্যাচটিতে ভারত জয় পাওয়ায় ১২৪ রেটিং পয়েন্ট নিয়ে টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে আসলো পাকিস্তান। ১২১ রেটিং পয়েন্ট নিয়ে নিউজিল্যান্ডের অবস্থান দ্বিতীয়।

এছাড়া ১২০ রেটিং পয়েন্ট নিয়ে ওয়েস্ট ইন্ডিস তৃতীয়, ১১৯ নিয়ে ইংল্যান্ড চতুর্থ, ১১৮ নিয়ে ভারত পঞ্চম, ১১২ নিয়ে সাউথ আফ্রিকা ষষ্ঠ, ১১১ নিয়ে অস্ট্রেলিয়া সাত, ৯১ নিয়ে শ্রীলংকা আট, ৮৬ নিয়ে আফগানিস্তান নবম এবং ৭৬ পয়েন্ট নিয়ে বাংলাদেশ দশম অবস্থানে রয়েছে।

এ জাতীয় আরও খবর

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ

আইয়ুব বাচ্চুর যে স্বপ্ন পূরণ হয়নি

বাংলাদেশকে ২০০ রানও করতে দিল না জিম্বাবুয়ে

কলকাতার পূজামণ্ডপে পদদলন, প্রাণ গেল ১৯ জনের

ভারতে মন্দিরের সামনে ট্রাকের ধাক্কায় নিহত ১২

সৌদিতে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

গুমের পরিবারকে মিথ্যা মামলায় হয়রানির অভিযোগ হাবিবের

টুপটুপ রিসোর্টে আগুন: মালিককে প্রধান আসামি করে মামলা

জাতীয় পতাকার মর্যাদা রক্ষায় সৈনিকদের প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক