সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

লিভ টুগেদার করছেন হিমেশ!

news-image

বিনোদন ডেস্ক : গত বছর স্ত্রী কোমলের সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয় ভারতের সংগীতশিল্পী-সুরকার হিমেশ রেশমিয়ার। তখন গুঞ্জন ওঠে পরকীয়াজনিত কারণে বিচ্ছেদ হয় তাদের। শোনা যায়, টিভি অভিনেত্রী সোনিয়া কাপুরের সঙ্গে হিমেশের প্রেমের গুঞ্জন। যদিও এ ধরণের গুঞ্জন অস্বীকার করেন হিমেশ ও তার স্ত্রী।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সোনিয়া কাপুরের সঙ্গে লিভ টুগেদার করছেন হিমেশ। কোমলের সঙ্গে বিচ্ছেদের আগে থেকেই নাকি তারা লিভ টুগেদার করছেন।

একটি সূত্রের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, সোনিয়া প্রায় সব সময়ই হিমেশের সঙ্গে থাকেন। রেকর্ডিংয়ের সময় ও রিয়েলিটি শোয়ের সেটেও এ শিল্পীর সঙ্গে থাকেন তিনি। শুধু তাই নয়, হিমেশের লাইভ কনসার্ট ও বিভিন্ন অনুষ্ঠানে সঙ্গী হিসেবে থাকেন এ অভিনেত্রী। এমনকি হিমেশের ছেলে স্বায়ামের সঙ্গে সোনিয়ার সম্পর্কটাও ভালো। সে প্রায়ই তাদের সঙ্গে দেখা করে।

গত বছর ডিসেম্বরে অনেকটা হঠাৎ করেই ২২ বছরের দাম্পত্য জীবনের ইতি টানার ঘোষণা দেন হিমেশ রেশমিয়া ও তার স্ত্রী কোমল। মুম্বাইয়ের বান্দ্রায় একটি ফ্যামিলি কোর্টে তারা ডিভোর্সের আবেদন করেন। চলতি বছর জুনে তাদের বিচ্ছেদ আবেদন মঞ্জুর করেন আদালত।

এ জাতীয় আরও খবর

আমড়া খাওয়ার এই উপকারিতাগুলো জানতেন?

কাহানি থ্রি-তে বিদ্যা বালান নয়, মূল চরিত্রে ইয়ামি গৌতম

২০২৬-২৭ অর্থবছর: রপ্তানি প্রবৃদ্ধির লক্ষ্য ১৫ শতাংশ, আয় হতে পারে ৬৩.৪ বিলিয়ন ডলার

সাবেক রাষ্ট্রপতির বিরুদ্ধে ওঠা দুর্নীতির অভিযোগ সরকার পর্যালোচনা করছে : আইনমন্ত্রী

যাত্রীবাহী বাস খাদে পড়ে আহত ২০

কলকাতার ‘পাখি’ এবার ঢাকাই সিনেমার ‘চামেলি’

সৌদিতে এক সপ্তাহে প্রায় ১৫ হাজার অভিবাসী গ্রেপ্তার

স্বামীকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল স্ত্রীরও

সাত মাসের মেয়েকে হত্যার মামলায় বাবার ৩ দিনের রিমান্ড

হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৪৫৮

রেমিট্যান্সে বড় গতি, ২৫ দিনে এলো ২৮ হাজার কোটি টাকা