,

প্রভাসের ২০ মিনিটের অ্যাকশন

news-image

বিনোদন ডেস্ক : বাহুবলিখ্যাত জনপ্রিয় অভিনেতা প্রভাস। তার পরবর্তী সিনেমা সাহো। শুরু থেকে নানা কারণে আলোচনায় সিনেমাটি। নির্মাতারাও বলে আসছেন, এতে এমন কিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে যা ভারতীয় সিনেমায় কখনো দেখা যায়নি।

সাহো নিয়ে দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দিলেন নির্মাতারা। এতে প্রভাসকে ২০ মিনিটের একটি অ্যাকশন দৃশ্যে দেখা যাবে বলে জানিয়েছেন তারা। এ জন্য বিশেষ প্রস্তুতিও নিচ্ছেন প্রভাস। ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানিয়েছে।

একটি সূত্রের বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, সিনেমাটিতে প্রভাসকে ২০ মিনিটের একটি চেজ সিকোয়েন্সে দেখা যাবে। সিকোয়েন্সটির বেশিরভাগ শুটিং হবে দুবাইয়ের বুর্জ খলিফার আশেপাশে এবং দেশটির অন্যান্য স্থানে। যদিও সেখানে শুটিংয়ের অনুমোদন এখনো নেয়া হয়নি। অ্যাকশন দৃশ্যটির কোরিওগ্রাফি করবেন ট্রান্সফরমার্স (২০০৭) ও ডাই হার্ড (১৯৮৮)খ্যাত কেনি বেটস।

অ্যাকশন দৃশ্য ও প্রভাসের বিশেষভাবে প্রস্তুতি প্রসঙ্গে সূত্রটি আরো জানায়, সিকোয়েন্সে মোটরবাইক, গাড়ি ও ট্রাক ব্যবহার করা হবে। সংযুক্ত আরব আমিরাত উঁচু ভবনের জন্য বিখ্যাত। চেজ সিকোয়েন্সটি যেন সবচেয়ে স্টাইলিস দৃশ্যগুলোর একটি হয় সে জন্য সব প্রস্তুতি চলছে। প্রভাসের কার্ডিভাসকুলার ট্রেইনিং, পলোমেট্রিক অবস্ট্র্যাকল রেসগুলো তাকে এ ব্যাপারে সাহায্য করবে। এ বিষয়ে প্রভাসকে ট্রেনিং দিচ্ছেন কেনি বেটসের টিম।

হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় নির্মিত হচ্ছে সাহো সিনেমাটি। এটি পরিচালনা করছেন সুজিত। এতে প্রভাসের সঙ্গে আছেন বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। আগামী বছর সিনেমাটি মুক্তির কথা রয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর