,

দুঃখ প্রকাশ করলেন তাসকিন

news-image

 

স্পোর্টস ডেস্ক :দক্ষিণ আফ্রিকা সফর শেষে দেশে ফিরে মঙ্গলবার সন্ধ্যায় হঠাৎ করেই বিয়ের পিঁড়িতে বসলেন তাসকিন আহমেদ। বিয়ের পর জীবনের নতুন সময়টাকেও দারুণ উপভোগ করছেন বাংলাদেশের এ তারকা পেসার।

তবে বিয়ে সম্পর্কে আগে থেকে ভক্তদের কিছু না জানাতে পারায় দুঃখ প্রকাশ করেছেন এ ক্রিকেটার।
তাসকিন বলেন, ‘বিয়ের পর আত্মীয়-বন্ধুদের বাসায় যাচ্ছি, জীবনের নতুন সময়টাকেও দারুণ উপভোগ করছি। ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান করায় অনেককে জানাতে পারিনি। সেজন্য আমি দুঃখিত, আশাকরি সময় করে সবাইকে জানিয়ে একটি বড় অনুষ্ঠান করব। ‘

জানা গেছে, তাসকিনের স্ত্রী রাবেয়া নাঈমা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি)’এ অর্থনীতিতে স্নাতক করছেন। তাসকিনও একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। সাত বছরে ধরে তাদের মধ্যে বন্ধুত্বের সম্পর্ক ছিল। তাদের দু’জনের বাসাই মোহাম্মদপুরে। একবছর আগেই পারিবারিকভাবে তাদের আংটি বদল হয়।

এরপর থেকেই বিয়ের প্রস্তুতির জন্য তৈরি হচ্ছে ছিলেন দু’পরিবার।
তবে এতো দ্রুত বিয়েটা হয়ে যাবে তা নিজেও বুঝে উঠতে পারেনি বলে মন্তব্য করে তাসকিন বলেন, ‘খেলায় আরও ফোকাস বাড়ানোর জন্য, জীবনটাকে সুন্দর করে গুছিয়ে নেয়ার জন্য বিয়েটা করে ফেলেছি। আর সবচেয়ে বড় কথা আল্লাহর হুমুক হয়েছে সেজন্যই হয়ে গেছে। দেশবাসীকে বলবো আমাদের জন্য দোয়া করবেন। এবং আগের মতো যেন খেলার মাঠে ফিরে আসতে পারি সেজন্যও দোয়া করবেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর