,

ডুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা

news-image

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর : সেমিস্টার পরীক্ষা পেছানোর দাবিতে গাজীপুরস্থ ঢাকা প্রযুক্তি ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) শিক্ষার্থীরা ক্যাম্পাসে ভাংচুর, সড়ক অবরোধ করার পর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।

বুধবার দুপুরে ডুয়েটের একাডেমিক কাউন্সিলের ৫৭তম সভায় বন্ধের সিদ্ধান্ত হয়। বিকেল সাড়ে ৩টার মধ্যে ছাত্রদের এবং আগামীকাল বৃহস্পতিবার সকাল ৮টার মধ্যে ছাত্রীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানা গেছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে বিশ্বদ্যিালয়ের সেমিস্টার পরীক্ষা শুরু হওয়ার পূর্বনির্ধারিত তারিখ আছে। এই পরীক্ষা পেছানোর জন্য মঙ্গলবার শিক্ষার্থীরা ভিসির কাছে দাবি জানান। ভিসি তাদের দাবি না মানলে রাতে শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। পরে শিক্ষার্থীরা জড়ো হয়ে ডুয়েটের সামনে গাজীপুর-শিমুলতলী সড়কে অবস্থান নেন এবং টায়ারে অগ্নিসংযোগ করে সড়ক অবরোধ করেন।

এক পর্যায়ে উত্তেজিত শিক্ষার্থীরা ক্যাম্পাসে ফিরে ইটপাটকেল নিক্ষেপ করে ভিসির অফিস, বাসভবন, শিক্ষকদের বাসভবনের দরজা-জানালার কাঁচ এবং ভিসি ও শিক্ষকদের ব্যবহৃত একটি জিপ, ছয়টি প্রাইভেটকার ও সাতটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ সময় শিক্ষার্থীদের ইটের আঘাতে কয়েকজন শিক্ষক আহত হন।

ঘটনার সঙ্গে জড়িত শিক্ষার্থীদের বিচারের দাবিতে বুধবার একাডেমিক কার্যক্রম বন্ধ রাখেন শিক্ষকরা। পরে দুপুরে ডুয়েটের একাডেমিক কাউন্সিলে এক জরুরি সভা অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর