,

‘বিএনপি নেতাদের নির্দেশেই সাংবাদিকদের গাড়িতে হামলা হয়েছে’

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ এমপি বলেছেন, ইস্যু তৈরি করার জন্য বিএনপি নেতাদের নির্দেশে পরিকল্পিতভাবে দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়ি বহরে সাংবাদিকদের গাড়িতে হামলা করা হয়েছে।

বুধবার কুষ্টিয়ার নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সাথে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

হানিফ বলেন, সরকারের কোনো গণতান্ত্রিক কর্মসূচিতে বাধা দেয়ার সুযোগ নেই। খালেদা জিয়া লন্ডন থেকে ফিরে রোহিঙ্গাদের ত্রাণ দেয়ার নামে শো ডাউন করেছে। কেউ তো বাধা দেয়নি।

তিনি বলেন, আওয়ামী লীগ কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে বাধা দেয়ায় বিশ্বাসী নয়। বিএনপি অন্যায় করে তা ঢাকার জন্য মিথ্যাচার করে আওয়ামী লীগের উপর দোষ চাপানোর চেষ্টা করছে। এটা তাদের চিরাচরিত অভ্যাস।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক হোসেনসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবনে সাবেক অতিরিক্ত সচিবের মরদেহ

ডেঙ্গু প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

সাংবাদিক তারিকুল ইসলামের মায়ের মৃত্যুতে মাহ্‌দী আমিনের শোক

শিশু হাসপাতালে কক্ষে ধূমপান, চিকিৎসককে বরখাস্তের নির্দেশ

কুয়েত মৈত্রী হাসপাতালে অসন্তুষ্ট প্রধানমন্ত্রী, উন্নয়নে ৭ দিনের সময়

উচ্চশিক্ষায় দক্ষ মানবসম্পদ তৈরির আহ্বান রাষ্ট্রপতির

হামের উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ৮৫

শিশু গৃহকর্মী নির্যাতন: বিমানের সাবেক এমডিসহ ৪ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

নওগাঁয় কুড়ালের আঘাতে গণেশ প্রতিমা ভাঙচুর, আটক যুবক

পরীমণির ক্ষোভ, ‘সব দায় আপনাদের’

প্রধান তথ্য কমিশনার হলেন অধ্যাপক নাহরিন ইসলাম খান

সাড়ে ৪ ঘণ্টায় ১৩ স্থান পরিদর্শন প্রধানমন্ত্রীর